সংবাদ শিরোনাম ::
আসছেন নার্গিস ফখরি
- আপডেট সময় : ১০:১৭:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০১৭
- / 229
নতুন বছরের প্রথম বলিউড সেলিব্রেটি হিসেবে ঢাকায় আসছেন ভারতীয় অভিনেত্রী নার্গিস ফখরি। আর ঢাকায় আসার এ ঘোষণা নিজেই দিয়েছেন আলোচিত এ মডেল অভিনেত্রী।
বেসরকারি টিভি চ্যানেল গান বাংলার আয়োজনে ‘ফ্যাশন ফরোয়ার্ড উইথ ফারজানা মুন্নী’ শিরোনামের ফ্যাশন শো’তে অংশ নেবেন তিনি। বুধবার গান বাংলার ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করা হয়েছে।
ভিডিওটিতে নার্গিস ফখরি সবাইকে শুভকামনা জানিয়ে বলেন, শিগগিরই ঢাকাতে আসছি, ‘ফ্যাশন ফরোয়ার্ড উইথ ফারজানা মুন্নী’ ফ্যাশন শো’তে। আশা করি সবার সঙ্গে দেখা হবে।
আয়োজনটিতে গানবাংলার সঙ্গে থাকছে স্বনামধন্য বিউটি পার্লার কিউবেলা ও ওয়ান মোর জিরো। এখানে নার্গিস ফখরির সঙ্গে র্যাম্পে অংশ নেবেন দেশীয় মডেলরাও।


























