ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

এখনো সংকটাপন্ন অবস্থায় মেয়র আনিসুল

  • আপডেট সময় : ০৮:৫৬:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০১৭
  • / 277
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা উত্তরের মেয়র আনিসুল হকের শাররীক অবস্থা এখনো সংকটাপন্ন। তিনি লন্ডনের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন বলে বাংলাদেশ হাইকমিশনের এক মুখপাত্র বাসস’কে জানান।

বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নাদিম কাদের বাসস’কে বলেন, ‘তিনি এখনও হাসপাতালে আইসিইউতে আছেন।’

তিনি জানান, ডাক্তাররা বুধবার সন্ধ্যার পরে আনিসুল হকের চিকিৎসার পর্যালোচনা করবেন।
এর আগে, ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মনোয়ার হোসেন আজ সন্ধ্যায় বাসস’কে জানান, মেয়রের শারীরিক অবস্থা এখন অনেকটা উন্নতির দিকে।
মেয়র আনিসুল হক সেরিব্রাল ভাসকুলাইটিসে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে সেখানে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মেয়রের পারিবারিক সূত্র জানায়, মেয়র আনিসুল হক আগে থেকেই কিছুটা অসুস্থ ছিলেন। তবে চিকিৎসকরা তার সমস্যাটা ঠিক ধরতে পারেননি।
গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে তিনি লন্ডন যান।

সূত্রঃ বাসস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এখনো সংকটাপন্ন অবস্থায় মেয়র আনিসুল

আপডেট সময় : ০৮:৫৬:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০১৭