ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

টয়লেটে মোবাইল ফোন ব্যবহার, মারাত্বক ক্ষতি করছেন নিজের!

  • আপডেট সময় : ০৯:৩৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০১৭
  • / 642
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  টয়লেটেও কী আপনি ফোন নিয়ে যান? প্রতি দিন টয়লেটে যাওয়ার সময় মোবাইল যদি আপনার নিত্যসঙ্গী হয়, তা হলে সাবধান! নিত্য দিনের এই অভ্যেস ডেকে আনতে পারে বড় বিপদ। ক্ষতিকারক রোগ বাসা বাঁধতে পারে শরীরে। এমনটাই মত বিশেষজ্ঞদের।

২০১৬ সালে একটি সমীক্ষায় দেখা গিয়েছে ৪১ শতাংশ অস্ট্রেলিয়ার বাসিন্দা এবং প্রায় ৭৫ শতাংশ আমেরিকাবাসী টয়লেটে ফোন ব্যবহার করেন। সেই তালিকায় রয়েছেন ভারতীয়রাও। শুধু মোবাইল নয়, অনেকে আবার তাঁদের ট্যাবলেটও নিয়ে যান টয়লেটে। গবেষকেরা জানাচ্ছেন, মোবাইলের কভার রাবারের তৈরি। সেখানে বাসা বাঁধে যাবতীয় ক্ষতিকর ভাইরাস ও ব্যাকটিরিয়া। বাথরুমের ফ্লাশ, কল বা দরজার লক ব্যবহারের পর মোবাইলের স্ক্রিনে হাত দিলে সেখানেও জন্মাতে পারে সালমোনেল্লার মতো ভয়ঙ্কর ব্যাকটিরিয়া। যা থেকে হতে পারে টাইফয়েডের মতো রোগ।

#কী ভাবে ছড়াতে পারে রোগ?

গবেষকেরা জানাচ্ছেন, টয়লেটের ভিজে পরিবেশে ব্যাকটিরিয়া দ্রুত বংশবৃদ্ধি করে। ঠিক ভাবে হাত না ধোওয়া বা টয়লেট ব্যবহারের সময় সেই জায়গায় মোবাইল রাখার ফলে তাতে দ্রুত ছড়িয়ে পড়ে সালমোনেল্লা, ই.কোলাই, সিগেল্লা এবং ক্যামফাইলোব্যাকটরের মতো ব্যাকটিরিয়া।

ফোনের টাচস্ক্রিনে গ্যাসট্রো এবং স্ট্যাপের মত ক্ষতিকর ভাইরাস জন্মাতে পারে বলে মত বিশেষজ্ঞদের। টয়লেটে ব্যবহারের পর সেই ফোন আমরা বিছানায় বা খাবার জায়গায় রাখি এবং সেখানেও ব্যবহার করি। চিকিৎসকরা জানাচ্ছেন, মোবাইলে বাসা বাঁধা এই ক্ষতিকর ভাইরাস ও ব্যাকটিরিয়া খাবারের সঙ্গে লালায় মিশে দ্রুত ছড়িয়ে পড়ে শরীরে।

টয়লেট ব্যবহারের পর ঠিক ভাবে হাত না ধুয়ে মোবাইল ব্যবহার করেন অনেকে। তার থেকেই ছড়ায় রোগ। কোনও কোনও গবেষকের মতে, মোবাইল অন থাকলে এবং ক্রমাগত ব্যবহারের ফলে তার তাপমাত্রা এমনিতেই বেশি থাকে। এই তাপ ব্যাকটিরিয়াদের বৃদ্ধিতে সাহায্য করে।

নিউজটি শেয়ার করুন

টয়লেটে মোবাইল ফোন ব্যবহার, মারাত্বক ক্ষতি করছেন নিজের!

আপডেট সময় : ০৯:৩৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০১৭