ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

৩০ হাজার রুপিতে সেরা অভিনেতার পুরস্কার কিনেন ঋষি‍ কাপূর

  • আপডেট সময় : ১২:১৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০১৭
  • / 197
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঋষি কাপূরের ‘খুল্লাম খুল্লা’ কথাবার্তা যেন থামতে চাইছে না। ঠোঁটকাটা খ্যাত ঋষির ‘সুনাম’ কোনও দিন কম নয়। মনের কথা খোলাখুলি বলে বরাবরই আলোড়ন তুলেছেন।

তবে, ঋষির আত্মজীবনী ‘খুল্লাম খুল্লা’ প্রকাশিত হওয়ার পর থেকে যেন বিতর্কের ঝড় বয়ে যাচ্ছে। একের পর এক বিস্ফোরক মন্তব্যে ঠাসা সে বই। কখনও মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের টি-পার্টিতে যাওয়া তো কখনও বাবা রাজ কাপূরের একাধিক নারীসঙ্গের বিবরণ, সত্যিই খুল্লাম খুল্লা ঋষি।

এবার আত্মজীবনীতে ঋষি জানিয়েছেন, নিজের ডেবিউ ফিল্ম ‘ববি’র জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস-এর সেরার পুরস্কার কিনেছিলেন তিনি। হ্যাঁ! কোনও জল্পনা-কল্পনা নয়। স্বয়ং ঋষি স্বীকার করেছেন সে কথা।

রাজ কাপূর পরিচালিত ‘ববি’তে ছেলে ঋষির বিপরীতে ছিলেন ডিম্পল কাপাডিয়া। ১৯৭৩-তে ফিল্ম রিলিজের সঙ্গে সঙ্গেই তা সুপার-ডুপার হিট।

পরের বছর ওই ফিল্মের জন্য সেরা অভিনেতার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস পান তিনি।

ঋষি জানিয়েছেন, সে সময় তাঁর কাছে টাকা দিয়ে পুরস্কার কেনার প্রস্তাব এসেছিল। আর তা সঙ্গে সঙ্গে মেনেও নেন তিনি। তবে ঋষির দাবি, সে টাকা কার পকেটে গিয়েছিল তা জানতেন না তিনি। কত টাকায় কিনেছিলেন সে পুরস্কার? সে অঙ্কটাও জানিয়েছেন ঋষি। ৩০ হাজার রুপি! আনন্দবাজার।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৩০ হাজার রুপিতে সেরা অভিনেতার পুরস্কার কিনেন ঋষি‍ কাপূর

আপডেট সময় : ১২:১৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০১৭