ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় আলোচিত যুবক মৃত্যুর ঘটনায় মূল অভিযোগে জড়িত ব্যক্তি ভিয়েতনামের কোয়াং ত্রি বিমানবন্দরে সফল কারিগরি ফ্লাইট পরিচালনা প্রধানমন্ত্রী: জাতীয় স্বার্থে সরকার সব দেশের সঙ্গে বন্ধুত্ব সুদৃঢ় পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য ও চলাচল সাময়িক স্থগিত ইরানের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: মালিক-ম্যানেজারের বিরুদ্ধে মামলা, আটক ১ কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ড: নিহত ও আহতের খবর কলকাতায় পূজামণ্ডপ ধসে ১৭ জনের প্রাণহানি, আহত অন্তত ২০ ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই

দেশে বন্যার ৭৩টি পয়েন্টের পানি হ্রাস ও ১৫টির বৃদ্ধি পেয়েছে

  • আপডেট সময় : ০২:৪৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭
  • / 260
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ  দেশের বিভিন্ন নদ-নদীর ৯০টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ৭৩টি পয়েন্টের পানি হ্রাস ও ১৫টির বৃদ্ধি পেয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৯০টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী সব পয়েন্টের পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়া দুটি পয়েন্টে অপরিবর্তিত রয়েছে।

নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে বন্যা পূর্বভাস ও সতর্কীরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রহ্মপুত্র ও যমুনা নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে গঙ্গা, পদ্মা, সুরমা- কুশিয়ারা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে।

ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি সমতল বৃদ্ধি আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।

গঙ্গা ও পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে।

সুরমা ও কুশিয়ারা নদীর পানি সমতল হ্রাস আগামী ২৪ ঘণ্টায় অব্যাহত থাকতে পারে।

বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৪৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেশে বন্যার ৭৩টি পয়েন্টের পানি হ্রাস ও ১৫টির বৃদ্ধি পেয়েছে

আপডেট সময় : ০২:৪৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭