ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

এবার ফেসবুকের পরিচয়ে প্রেমের টানে আমেরিকান নারী এখন ঝিনাইদহে!

  • আপডেট সময় : ০৪:৩৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০১৭
  • / 984
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহ প্রতিনিধিঃ
প্রেমের টানে যুক্তরাষ্ট্র ছেড়ে আমেরিকান নারীর বাংলাদেশে আগমন। প্রেমের টানে মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে এক আমেরিকান মেয়ে বাংলাদেশের ঝিনাইদহের কালীগঞ্জের এক যুবকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। বিষয়টি নিয়ে এলাকার ব্যাপক কৌতুহল ও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাখালগাছি গ্রামের পঞ্চানন্দ বিশ্বাসের ছেলে মিঠুন বিশ্বাসের প্রেমে পড়ে মার্কিন মেয়ে এলিজাবেথ।

ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় হয়। ধীরে ধীরে তাদের এই পরিচয় পরবর্তীতে প্রেমে রুপ নেয়। গত ২ জানুয়ারি এলিজাবেথ তার ভালবাসাকে বাস্তবে পাওয়ার জন্যে বাংলাদেশে পাড়ি দেন।  অবশেষে গত কয়েকদিন আগে খ্রিষ্টান ধর্ম মতে তাদের বিয়ে হয়। এখন তারা সংসার করছে, সুখেই কাটছে তাদের বৈবাহিক জীবন। এলিজাবেথ জানিয়েছে তার ভালবাসার মানুষ কে পেয়ে সে খুব খুশি।

তাকে নিয়ে ভবিষ্যত ভাবনা ভাবছে,যাতে পরিবারের সকলে তার মাধ্যম দিয়ে ভাল ভাবে চলতে পারে। অন্যদিকে মিঠুন বিশ্বাস তার প্রতিক্রিয়ায় জানান, মার্কিন নাগরিক এলিজাবেথ আমার ভালবাসার দাম দিয়ে বাংলাদেশের মত একটি দেশে এসেছে সেই জন্য আমি গর্বিত। তাছাড়া সে আমার সাথে মাঝে মাঝে যোগাযোগ করতে না পারলে হতাশ হয়ে পড়তো।

এলিজাবেথের পরিবারের লোকজনের অমতে তিনি চাকুরি করে টাকা রোজগার করে বাংলাদেশে চলে এসেছে। এ ব্যাপারে রাখাল গাছি ইউনিয়নের চেয়ারম্যান মহিদুল ইসলাম জানান, মার্কিন মেয়ে এলিজাবেথ সাথে রাখালগাছি গ্রামের ছেলে মিঠুন বিশ্বাসের বিয়ে হয়েছে। বাস্তবে আমি ঘটনাস্থল পরিদর্শন করে খুশি হয়েছি। প্রতিদিন নববধুকে দেখতে এলাকার লোক ভীড়ও জমাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এবার ফেসবুকের পরিচয়ে প্রেমের টানে আমেরিকান নারী এখন ঝিনাইদহে!

আপডেট সময় : ০৪:৩৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০১৭