ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

এক মহামারিতে পরিণত হয়েছে ধর্ষণ : শিবির সভাপতি

  • আপডেট সময় : ০৩:৫০:৩২ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০১৭
  • / 481
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ  ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত বলেছেন, ছাত্রলীগের একের পর নৃশংস ও লোমহর্ষক অপকর্মে দেশের মানুষ আজ আতঙ্কিত। ধর্ষণ যেন এক মহামারিতে পরিণত হয়েছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের মতো সর্বোচ্চ ডিগ্রি অর্জনের জায়গাও ছাত্রলীগের ধর্ষকদের হাতে নারীরা নিরাপদ নয়। বরং সরকারের প্রশ্রয়ে দেশকে খুন-ধর্ষণের স্বর্গরাজ্যে পরিণত করেছে ছাত্রলীগ।

আজ সোমবার এক মিলনায়তনে ছাত্রশিবির কুমিল্লা মহানগরী আয়োজিত সাবেক মহানগরী সভাপতি ও সাবেক কার্যকরী পরিষদ সদস্য মরহুম ডা. মোজাম্মেল হকের স্বারক প্রকাশ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শাখা সভাপতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি হাবিবুর রহমান মজুমদার পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক শাহ মাহফুজুল হক, দাওয়া সম্পাদক মুস্তাফিজুর রহমানসহ কেন্দ্রীয় ও মহানগরী নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এক মহামারিতে পরিণত হয়েছে ধর্ষণ : শিবির সভাপতি

আপডেট সময় : ০৩:৫০:৩২ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০১৭