ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

চট্টগ্রামের ভাটিয়ারীতে ধরা পড়েছে বিশাল আকৃতির অজগর

  • আপডেট সময় : ০৩:৪৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০১৭
  • / 476
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: খাবারের সন্ধ্যানে লোকালয়ে এসে আটকা পড়েছে বিশাল আকৃতির একটি অজগর। জেলার সীতাকুন্ডের ভাটিয়ারী ইউনিয়নের হাছনাবাদ এলাকায় মঙ্গলবার রাতে এ অজগর সাপটি ধরেছে এলাকার যুবকরা।

এটি বুধবার চিড়িয়াখানা কতৃপক্ষকে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের মেম্বার মোহাম্মদ সাব্বির।

তিনি রাতে জানান, আটক সাপটি প্রায় ১৫ ফুট লম্বা।

আজগর সাপটি বর্তমানে ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের সামনে রাখা হয়েছে। এটি দেখতে অসংখ্য উৎসুক মানুষ ভীড় করেছে।

জানাগেছে, পাহাড়ী এলাকা থেকে খাবারের সন্ধ্যানে প্রায় লোকালয়ে চলে আসে অজগর সাপ।

রাত ৮টার দিকে হাছনাবাদ এলাকায় হাজি সাহাব মিয়া জামে মসজিদের পাশে (দিদার ভান্ডারীর বাড়ীর পিছনে) বিশাল অজগর সাপটি দেখতে পেয়ে এলাকাবাসীদের মনে আতঙ্ক দেখা দেয়।

পরে সোহেল, রাকিব, বেলাল, মামুন, শাহেদ, তারেক, রুবেল সহ স্থানীয় কয়েক জনের সহযোগিতায় আজগরটি ধরা হয়। এবং স্থানীয় ইউপি মেম্বার সাব্বির এর কাছে হস্তান্তর করা হয়।

জানাগেছে, এর আগেও মিলেটারী এলাকায় কয়েকটি অজগর সাপ ধরা পড়েছিল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামের ভাটিয়ারীতে ধরা পড়েছে বিশাল আকৃতির অজগর

আপডেট সময় : ০৩:৪৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০১৭