ঢাকা ০৫:২২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আড়াইহাজারে অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেল ও টাকা সম্পদ সংক্রান্ত ঘটনায় ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহতদের মধ্যে ৬ জন একই পরিবারের ভোলায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু বহরে নতুন বোয়িং ৭৭৭ যুক্ত করল এয়ার চায়না কার্গো লাইসেন্সহীন টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড: ঝুঁকিপূর্ণ জেনেও কার্যক্রম চালু ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের চার নেতা গ্রেপ্তার উত্তরায় পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ২, ভাঙচুর গাড়ি টানা ৫ দিনের ছুটির আগে আজ খোলা ব্যাংক অফিসার্স ক্লাবে মর্মান্তিক দুর্ঘটনায় সাবেক অতিরিক্ত সচিবের প্রয়াণ রিয়াদ বিমানবন্দর চালু হলেও ফিরছে না বিমানের স্বাভাবিক ফ্লাইট

পানছড়িতে ওসির বিরুদ্ধে আ’লীগ নেতাকর্মীদের হয়রানীর অভিযোগ

  • আপডেট সময় : ০৩:৪৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭
  • / 246
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার পানছড়িতে আওয়ামীলীগ নেতাকর্মীদের রাজনৈতিক ভাবে হয়রানীর অভিযোগ উঠেছে পানছড়ি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো: মিজানুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। সম্প্রতি পানছড়িতে সংঘঠিত হওয়া আওয়ামীলীগের বিভক্ত দুপক্ষের এক পক্ষকে প্রতিপক্ষ কর্তৃক মারধরের ঘটনায় ও পরে মামলা দিয়ে উল্টো ঘায়েল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন স্থানীয় জাহেদুল আলম সমর্থিত নেতাকর্মীরা।

নব্য যুবলীগের সফিকুল আলমের মামলায় আদালত থেকে জামিন নিয়ে গেলেও পানছড়ি উপজেলা যুবলীগকর্মী কাজল দেব জাহেদুল আলম সমর্থিত নেতা হওয়ায় তার ব্যবসা প্রতিষ্ঠানের চাঁবী আটকে রেখেছে বলে অভিযোগ উঠেছে পানছড়ি থানার ওসি মিজানুর রহমানের বিরুদ্ধে। পানছড়ি উপজেলা যুবলীগ কর্মী কাজল দেব জানান, বিনা দোষে রানৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বর্তমানে কষ্টে দিন কাটছে। দোকান বন্ধ থাকায় নষ্ট হয়ে যাচ্ছে আমার ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল।

স্থানীয় সূত্রে জানায়, সাবেক ছাত্রদলের যুগ্ম সম্পাদক বর্তমানে নব্য যুবলীগের নেতা দাবী করে দাফিয়ে বেড়াচ্ছে এলাকায়। নেতা সফিকুল আলম। সে নিজের পুকুরে বিষ নিক্ষেপ ও পরিত্যক্ত ঘরে আগুন দিয়ে প্রতিপক্ষকে ঘায়েলের খেলায় মেতে উঠেছে বলে অভিযোগ পানছড়ির একাদিক স্থানীয় নেতাকর্মীরার।

এদিকে তাদের প্রতিপক্ষ ঘায়েলের চেষ্টার খেলায় মোটা অঙ্কের টাকার আশায় ওসি সঙ্গ দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয় তিনি বিভিন্ন সময় আসামীদের ধরে হয়রানীসহ অবৈধ অর্থ দাবীরও অভিযোগ তোলা হয়। তাকে মন মত টাকা দিতে না পারলে প্রতিপক্ষের মোটা অঙ্কের অর্থ পেয়ে নির্দোষ ব্যক্তিরাও অপরাধী হয়ে যায় বলে অভিযোগ আনা হয়।

এ বিষেয় পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মিজানুর রহমান বলেন, কোন ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের চাঁবী আমার কাছে নেই। অভিযোগটি সঠিক নয়। তার রাজনৈতিক নেতার মত আচরণ ও ক্ষমতার অপব্যবহারের বিষয়টি সম্পুন্ন ভিত্তিহীন বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পানছড়িতে ওসির বিরুদ্ধে আ’লীগ নেতাকর্মীদের হয়রানীর অভিযোগ

আপডেট সময় : ০৩:৪৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭