পত্নীতলায় আনন্দ শোভাযাত্রা ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের প্রামাণ্যচিত্র প্রদর্শন
- আপডেট সময় : ০৪:০৪:২২ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০১৭
- / 225
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় জাতির জনকের ঐতিহাসিক ৭মার্চের ভাষণ বিশ^ প্রামাণ্যচিত্র হিসেবে ইউনেস্কোর স্থান পাওয়ায় বিশাল আনন্দ র্যালি ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের প্রামাণ্যচিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।
২৫ নভেম্বর সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর হতে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, আ’লীগের অঙ্গ সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ব্যানারে উক্ত আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল মালেকের সভাপতিত্বে এক দেশাত্ববোধক গান পরিবেশন ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের প্রামাণ্যচিত্র পদর্শন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, পত্নীতলা থানা পুলিশ সার্কেলের এএসপি তারেক জোবায়ের, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল করিম, উপজেলা আ’লীগের সভাপতি ইসাহাক হোসেন, সিনিয়র সহসভাপতি বাবু নির্মল কুমার ঘোষ, আব্দুল খালেক, পিযুজ রঞ্জন, সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, নজিপুর পৌর আ’লীগের সভাপতি শহিদুল আলম বেন্টু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রুবেল হোসেন ও যুগ্ম আহবায়ক আব্দুল আহাদ প্রমুখ।

























