ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান

মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সফল অস্ত্রোপচার

  • আপডেট সময় : ০৯:৪৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০১৭
  • / 327
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। নিউইয়র্কের স্থানীয় সময় শুক্রবার রাতে এই অস্ত্রোপচার সম্পন্ন হয়।

মতিউর রহমান চৌধুরীর বর্তমানে নিউইয়র্কের কর্নেল হাসপাতালে চিকিৎসাধীন। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি সাংবাদিক মনির হায়দার এক ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মতিউর রহমান চৌধুরী কিছু দিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন। লন্ডন থেকে চিকিৎসা শেষে গত ২২ ডিসেম্বর তিনি দেশে ফিরেন। গত ২৬ ডিসেম্বর মতিউর রহমানের বড় ভাই যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী মুজিবুর রহমান চৌধুরীর আকস্মিক মৃত্যুতে অনেকটা ভেঙে পড়েন প্রখ্যাত এ সাংবাদিক।

শোকাহত অবস্থায় হঠাৎ অসুস্থতাবোধ করলে তাকে হাসপাতালে নেয়া হয়। তাকে প্রথমে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে পরদিন তাকে ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। এরপর ৩১ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সযোগে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হয়। সেখানে চিকিৎসা শেষে লন্ডন হয়ে তিনি চিকিৎসা নিতে এখন নিউইয়র্কে।

মতিউর রহমান চৌধুরীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সফল অস্ত্রোপচার

আপডেট সময় : ০৯:৪৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০১৭