ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

সোনাগাজীতে ইঞ্জিনিয়ার আবুল হোসেন ব্যাডমিন্টন গোল্ডকাপ টুর্ণামেন্টের উদ্বোধন

  • আপডেট সময় : ০৬:৫০:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭
  • / 258
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেনী সংবাদদাতাঃ ফেনীর সোনাগাজীতে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বুধবার রাতে মরহুম ইঞ্জিনিয়ার আবুল হোসেন ভূঞা স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।

মরহুম ইঞ্জিনিয়ার আবুল হোসেন ভূঞা স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত বাদামতলী কাবিল ভূঞা বাড়ি সংলগ্ন মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত টুর্ণামেন্টের উদ্বোধন করেন সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড.এম. কামরুল আনাম।

আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জহিরুল আলম জহিরের সভিপতিত্বে ও মাস্টার আবদুর রাজ্জাকের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সোনাগাজী পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম খোকন, সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ূন কবির, সোনাগাজী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরণ, ফেনী প্রেসক্লাবের প্রচার সম্পাদক জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী উপজেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক নাছির উদ্দিন রিপন, আমিরাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গেদু ভূঞা, আ’লীগ নেতা শেখ ইসমাইল হোসেন, তাজুল ইসলাম সেলিম ও ব্যবসায়ী কাউছার আলম। উদ্বোধনী খেলায় সোনাগাজী উপজেলা পরিষদ বনাম সোনাগাজী মডেল থানা এবং সোনাগাজী বাইকার্স বনাম মতিগঞ্জ হাজী মিষ্টি মেলা ঝুটি  অংশ গ্রহন করে।

উক্ত টুর্ণামেন্টে ৩০টি দল খেলার জন্য তালিকাভুক্ত হয়। প্রসঙ্গত; মরহুম ইঞ্জিনিয়ার আবুল হোসেন ফেনী-আসনের সাংসদ ও জেলা আ’লীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর বড় ভগ্নিপতি এবং সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বাদামতলী কাবিল ভূঞা বাড়ির বাসিন্দা ছিলেন। গত ১৭ সেপ্টেম্বর হঠাৎ অসুস্থ্য হয়ে তিনি রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। আয়োজকরা জানান, মরহুম ইঞ্জিনিয়ার আবুল হোসেন ভূঞার স্মৃতি ধরে রাখতে প্রতিবছর এ টুর্ণামেন্টের আয়োজন করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সোনাগাজীতে ইঞ্জিনিয়ার আবুল হোসেন ব্যাডমিন্টন গোল্ডকাপ টুর্ণামেন্টের উদ্বোধন

আপডেট সময় : ০৬:৫০:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭