ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

রাবিতে প্রেম বঞ্চিতদের বিক্ষোভ

  • আপডেট সময় : ০৭:৪১:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৮
  • / 392
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধি: বিশ্ব ভালবাসা দিবসে প্রেমবঞ্চিত সংঘের ব্যানারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদি র‌্যালি ও বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। ভালবাসা দিবসে নিজেরা প্রেম বঞ্চিত দাবি করে ‘কেউ পাবে, কেউ পাবেনা তা হবে না তা হবে না’ স্লোগান দিতে থাকেন তারা। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়টির টুকিটাকি চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্যারিস রোডে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

প্রতিবাদি র‌্যালিতে অংশগ্রহণ করা আইন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী আরিফ হোসেন বলেন, আমরা ভালবাসা দিবসে প্রেমের সুসম বণ্টন চাই। এই সময়ে কেউ প্রেম পেয়ে দিবসটিতে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াবে তা আমরা মানতে পারছি না।
এদিকে রাসেল নামের এক শিক্ষার্থী বলেন, আমরা প্রেম বঞ্চিত চত্বর নামে একটি চত্বর উদ্বোধন করেছি। যেখানে বর্তমান সময়ে যাদের গর্লফ্রেন্ড নাই তারাই সেখানে বসতে পারবেন। তাহলে সবাই বুঝতে পারবে এরা সবাই সিঙ্গেল।

অন্যদিকে যারা প্রেম পেয়ে যাবেন তাদের জন্য সংবর্ধনার ব্যবস্থা থাকবে বলেও জানান কয়েকজন অংশগ্রহণকারী। এরই মধ্যে সংঘের ৬৯ সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির নব মনোনীত সভাপতি নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসাইন ও সাধারণ সম্পাদক হয়েছেন মানিক।

সংগঠনটির সহ-সভাপতি রাফি আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ক্যাম্পাসে পাচ বছর পড়াশুনা করলাম কিন্তু প্রেম হলো না। এই বেদনা নিয়ে ক্যাম্পাস ছাড়তে হচ্ছে। কিন্তু ছোট ভাইয়েরা যাতে আমার মতো সিঙ্গেল না থাকে তাই তাদের সমবেদনা জানিয়ে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছি।
দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন এই মিছিলে।

তবে মিশু নামের এক শিক্ষার্থী বলেন, মূলত আনন্দের জন্যই আমদের এই আয়োজন ছিল। মজা করার জন্য মিছিলে এসেছিলাম।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাবিতে প্রেম বঞ্চিতদের বিক্ষোভ

আপডেট সময় : ০৭:৪১:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৮