ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

নিয়োগ দেওয়া হবে আরো দশ হাজার চিকিৎসকঃ স্বাস্থ্যমন্ত্রী নাসিম

  • আপডেট সময় : ০৩:২৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৮
  • / 360
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, চলতি বছরে দেশে আরো ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে।

তিনি বলেন, গ্রামীণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্য বাস্তবায়নে চিকিৎসকদের অবশ্যই গ্রামে অবস্থান করতে হবে।

মোহাম্মদ নাসিম আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় নওগা’র পত্নীতলা উপজেলার ঘোষনগর ও আকবর ইউনিয়নের জন্য নবনির্মিত ১০ শয্যা বিশিষ্ট পৃথক দু’টি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

গ্রামের অবস্থা এখন আর তেমন নেই-এ কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে গ্রামে বিদ্যুৎ জ্বালানীসহ শহরের মতো সব সুবিধা নিশ্চিত করা হয়েছে। এখন চিকিৎসকদের গ্রামে থাকতে কোনো অসুবিধা হবে না। কাজেই তাদের শহরমুখী না হয়ে গ্রামমুখী হওয়ারও আহবান জানান স্বাস্থ্যমন্ত্রী।

উপজেলার খিরশিন গ্রামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবার কল্যাণ অধিদপ্তরের মহাপরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব ডা. কাজি মোস্তফা সারোয়ার।

জাতীয় সংসদরে হুইপ মো. শহিদুজ্জামান সরকার, মো. ছলিমুদ্দিন তরফদার এমপি, পরিবার পরিকল্পনা রাজশাহী বিভাগের পরিচালক সরকারের যুগ্ম সচিব মলয় কুমার রায়, জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, পুলিশ সুপার মো. ইকবাল হোসেন, নওগাঁ জেলার পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ড. কস্তুরী আমিনা কুইন, পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা পারভিন এবং ঘোষনগর ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিয়োগ দেওয়া হবে আরো দশ হাজার চিকিৎসকঃ স্বাস্থ্যমন্ত্রী নাসিম

আপডেট সময় : ০৩:২৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৮