ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে দুই বাংলাদেশির দণ্ড কার্যকর নিয়ে স্পষ্টীকরণ চাইল ঢাকা অ্যাস্টন ভিলার কাছে হেরে জয়ের রথ থামল ম্যানচেস্টার সিটির ইরানের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের তথ্য দিয়েছে গোয়েন্দা সংস্থা মধ্যপ্রাচ্য অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ মুরগি ও ডিমের উৎপাদন খরচ ও খুচরা মূল্যে আকাশ-পাতাল ব্যবধান, দিশেহারা খামারিরা শীতকালীন ছুটি উপলক্ষে দুবাই বিমানবন্দরে বাড়ছে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা পররাষ্ট্র প্রতিমন্ত্রী: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ রংপুরে ‘শেখ হাসিনা প্রত্যাবর্তন পরিষদ’ সমন্বয়ক আবু হানিফ গ্রেপ্তার মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দেওয়া নিয়ে তোপের মুখে পীরগঞ্জের ইউএনও

ব্যবসায়ী আবদুল করিমের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

  • আপডেট সময় : ০৯:১২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ এপ্রিল ২০১৮
  • / 221
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ রাষ্ট্রপতি এম আবদুল হামিদ কিশোরগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ আবদুল করিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
তার বয়স হয়েছিল ৮৩ বছর।

শুক্রবার এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুম করিমের আত্মার শান্তি ও রুহের মাগফিরাত কামনা করেন। করিম শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব এম জয়নাল আবেদীন শুক্রবার সন্ধ্যায় বাসসকে জানান, করিম দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন।

রাষ্ট্রপতি হামিদ মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে তার অবদানের কথা স্মরণ করে রাষ্ট্রপতি হামিদ বলেন, করিম কিশোরগঞ্জের নিরালা হোটেলে আশ্রয় নেয়া মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী শিক্ষার্থীদের সর্বাত্মক সহযোগিতা দিয়েছেন।

রাষ্ট্রপতি আরো বলেন, কিশোরগঞ্জের জনগণ তাকে আজীবন স্মরণ রাখবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ব্যবসায়ী আবদুল করিমের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

আপডেট সময় : ০৯:১২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ এপ্রিল ২০১৮