ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

তারেক রহমানের লুটপাটের টাকা বিশ্বের অনেক ব্যাংকে এখনও জমা আছে : শাহজাহান কামাল

  • আপডেট সময় : ০২:০৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মে ২০১৮
  • / 329
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল বলেছেন, তারেক রহমানের লুটপাটের কোটি কোটি টাকা এখনও বিশ্বের বড় বড় ব্যাংকগুলোতে জমা আছে।

মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর কালেক্টরেট ভবন প্রাঙ্গণে শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

একেএম শাহজাহান কামাল বলেন, বিএনপি’র নেতৃত্বাধীন জোটসরকারের আমলে খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান হাওয়া ভবনে বসে এ সব টাকা লুটপাট করে।

তিনি বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু ২২ কোটি টাকা ব্যয়ে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার রাখালিয়ায় একটি টেক্সটাইল মিল স্থাপন করে ওই এলাকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। ভাগ্যের নির্মম পরিহাস খালেদা জিয়া রায়পুর আসনের এমপি হবার পর লক্ষ্মীপুরের জনগণের বুকে লাথি মেরে সেই টেক্সটাইল মিলটা বন্ধ করে দিয়েছে। পরে তারেক রহমানের ইঙ্গিতে টেক্সটাইল মিলটা ওই এলাকার একজন শিল্পপতির কাছে ৫ কোটি টাকায় বিক্রি করে দিয়েছেন।

শাহজাহান কামাল বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রমিকবান্ধব ছিলেন। বঙ্গবন্ধু শ্রমিকদের অধিকার আদায়ের জন্য জাতীয় শ্রমিক লীগ গঠন করেন।
মন্ত্রী বলেন, শিশুদেরকে গার্মেন্টস, পরিবহন ও নির্মাণ শ্রমিকসহ বিভিন্ন পেশায় কাজ করতে দেখা যায়। কিন্তু শিশুশ্রম বেআইনি এবং জঘন্য অপরাধ। শ্রমিক আইন অনুযায়ী ১২ বছরের নিচে কোন শিশুকে দিয়ে কাজ করানো যাবে না। শিশুশ্রমে মানবাধিকার লঙ্গন হচ্ছে।

মন্ত্রী মালিকদের উদ্দেশ্যে বলেন, শ্রমিকদের বিপদ-আপদে মালিকদের এগিয়ে আসা উচিত।

জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল কবির, সিভিল সার্জন ড. মোস্তফা খালেদ আহম্মদ, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন প্রমূখ বক্তব্য রাখেন।

এর আগে জেলা প্রশাসনের আয়োজনে ও শ্রমিক লীগের সহযোগিতায় একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিপুল সংখ্যক শ্রমিক র‌্যালিতে অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তারেক রহমানের লুটপাটের টাকা বিশ্বের অনেক ব্যাংকে এখনও জমা আছে : শাহজাহান কামাল

আপডেট সময় : ০২:০৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মে ২০১৮