ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

জাল লাইসেন্স নিয়ে গাড়ি চালাবেন না : নৌ পরিবহন মন্ত্রী

  • আপডেট সময় : ০২:০৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মে ২০১৮
  • / 547
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান জাল লাইসেন্স নিয়ে শ্রমিকদের গাড়ি না চালানোর আহবান জানিয়েছেন।

আজ ঢাকা মতিঝিলে বিমান অফিস প্রাঙ্গণে মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান।

শাজাহান খান বলেন, দুর্ঘটনা রোধে শ্রমিক মালিক ও যাত্রীসহ সংশ্লিষ্ট সকলকে আরো সচেতন হতে হবে। চালকের অবহেলা ওঅদক্ষতায় যেন দুর্ঘটনা না ঘটে সেজন্য চালকদের আরো বেশি সাবধানতার সঙ্গে গাড়ি চালাতে হবে। গাড়িতে যাতে অদক্ষ চালক ও শ্রমিক কাজ করতে না পারে সেজন্য মালিকদের সতর্ক থাকতে হবে। গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা বন্ধ করতে হবে।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি ছাদিকুর রহমান হিরুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির খান ও মোখলেছুর রহমান,
শাজহান খান বলেন, সড়ক পরিবহন সেক্টর একটি সেবামূলক সেক্টর। পরিবহন শ্রমিকেরা যাত্রীদের সেবা করে থাকে।
তিনি বলেন পরিবহন শ্রমিকরা একেবারে নির্দোষ বা নিরপরাধী সেটা বলব না। দুর্ঘটনার ফলে অনেক চালকের বিরুদ্ধে মামলা হয়। মামলার বিচারে যারা দোষী হয়, তাদের জন্য ফেডারেশন থেকে কোন প্রতিবাদ করা হয় না। তবে নিরাপরাধীদের বিরুদ্ধে মিথ্যা মামলায় বিচার হলে সেটার জন্য সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়।

মন্ত্রী বলেন বিভিন্ন স্থানে রাস্তার বাঁকগুলো সরলীকরণ, ফুটওভার ব্রিজ, পাতালপথ নির্মাণের ফলে দুর্ঘটনা অনেকটা কমে এসেছে। দুর্ঘটনারোধকল্পে সড়ক পরিবহন সেক্টরকে আরো সাবধান হতে হবে। তিনি বলেন, উপমহাদেশের মধ্যে বাংলাদেশের দুর্ঘটনা কম ঘটে থাকে। সড়ক পরিবহন আইন যুগোপযোগী করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

সমাবেশ শেষে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি বিমান অফিস প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু স্টেডিয়াম ঘুরে জি পি ও’র মোড় হয়ে মুক্তাঙ্গণে গিয়ে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাল লাইসেন্স নিয়ে গাড়ি চালাবেন না : নৌ পরিবহন মন্ত্রী

আপডেট সময় : ০২:০৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মে ২০১৮