ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

এসব ব্যাপার নিয়ে কিছুই বলবো না: অপু বিশ্বাস

  • আপডেট সময় : ০৮:৪৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮
  • / 331
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ প্রতিবেদকঃ   ঈদে দেশের ৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ‘পাঙ্কু জামাই’ ছবিটি। শাকিব আর অপুর বিবাহবিচ্ছেদের পর এবারই তাঁদের ছবি মুক্তি পেয়েছে। তাই মুক্তির আগে থেকেই ছবিটি নিয়ে দর্শকের আলাদা আগ্রহ ছিল। এদিকে কলকাতার ছবিতে অভিনয় করছেন অপু বিশ্বাস। সুধীর মণ্ডল পরিচালিত ‘শর্টকাট’ নামের এই ছবির প্রথম ধাপের কাজ শেষ হয়েছে কলকাতায়। তাঁর ঈদের ছবি, কলকাতায় কাজের অভিজ্ঞতা আর ছেলে জয়কে নিয়ে তাঁর ঈদ উদ্যাপন— এসব নিয়ে কথা বলেছেন অপু।

‘পাঙ্কু জামাই’-এর খবর কী ?

শেষ মুহূর্তে এসে ছবিটি খুব বেশি হলে মুক্তি দিতে পারেননি প্রযোজক। ঈদের আগে কলকাতায় ‘শর্টকাট’ ছবির শুটিং নিয়ে আমি ব্যস্ত ছিলাম। তাই ‘পাঙ্কু জামাই’ ছবির প্রচারণারও অংশ নিতে পারিনি। তবে যতটা শুনেছি, এই ঈদে মুক্তি পাওয়া পাঁচটি ছবির মধ্যে ‘পোড়ামন ২’ ছবিটি নাকি ভালো যাচ্ছে। সিয়াম ও পূজা, দুজনই চল”িচত্রে নবাগত। তাঁদের ছবি ভালো যাচ্ছে, শুনে খুশি হয়েছি। সিয়াম ও পূজার জন্য শুভকামনা।

‘পাঙ্কু জামাই’ ছবিটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখার সুযোগ পেয়েছেন ?

না, এবার ঈদের কোনো ছবিই এখনো হলে গিয়ে দেখা হয়নি। কারণ, কলকাতা থেকে শুটিং করে চাঁদরাতে দেশে ফিরেছি। এসেই নিজের ব্যক্তিগত কিছু কাজ নিয়ে ব্যস্ততা যা”েছ। এর ফাঁকে যদি সময় পাই, তাহলে শুধু ‘পাঙ্কু জামাই’ না, ঈদের আরও দুয়েকটি ছবি দেখার ই”ছা আছে।

‘শর্টকাট’ ছবির কাজের খবর কী?

ছবির প্রথম ধাপের কাজ শেষ হয়েছে। ঈদের পর এখন নতুন শিডিউল হবে। এবার গিয়ে বাকি শুটিং আর ডাবিংয়ের কাজ শেষ করে ফিরব। কলকাতার ছবিতে এবার প্রথম কাজ করছি। বাণিজ্যিক ধারার যে ছবিগুলো হয়, ‘শর্টকাট’ সেগুলো থেকে একদম আলাদা। তাই ধরে ধরে কাজটি করছি।
আপনি যখন কলকাতায় শুটিং করছিলেন, তখন সেখানে শাকিব খানও ছিলেন। আপনাদের দেখা হয়েছে ?
আমি যখন কলকাতায় শুটিং করছিলাম, তখন শুনেছি শাকিবও সেখানে আছে। ছবির শুটিং করছে। এটুকুই। ওর সঙ্গে দেখা হয়নি। কোনো যোগাযোগও হয়নি।

কলকাতায় জয়কে সঙ্গে নিয়ে গিয়েছিলেন ?
না, (বাবু) জয় ঢাকায় আমার মায়ের কাছে ছিল। তা ছাড়া কলকাতায় আমরা যখন শুটিং করেছি, তখন খুব গরম ছিল। জয় তখন ওখানে থাকলে অসুস্থ হওয়ার আশঙ্কা ছিল।

ঈদের দিন কী করেছেন ?

কলকাতা থেকে চাঁদরাতে রাতে ঢাকায় ফিরেছি। খুব ক্লান্ত ছিলাম। তাই ঈদের দিন একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। এরপর নিজ হাতে সব রান্না করেছি। জয়কে ঈদের পোশাক পরিয়েছি। ঈদের দিন আমার এক দাদার দেওয়া পাঞ্জাবি, পায়জামা আর ব্র“নাই থেকে আনা টুপি জয়কে পরিয়েছি। জয় গাড়িতে ঘুরতে খুব আনন্দ পায়। বিকেলে আমি নিজে ড্রাইভ করে প্রায় দুই-তিন ঘণ্টা গাড়িতে করে ঘুরিয়েছি তাকে।

ঈদের দিন শাকিব খানের সঙ্গে জয়ের দেখা হয়েছে?

এসব ব্যাপার নিয়ে কিছু বলতে চাই না।

‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবির খবর কী?

গত মাসে দুই-তিন দিন শুটিং করেছি। এরপর ছবির টিমে কিছু ঝামেলা হয়েছিল। শুটিং বন্ধ হয়ে যায়। এখন শুনছি সমাধান হয়েছে। কয়েক দিনের মধ্যেই ছবিটির পরিচালক দেবাশীষ বিশ্বাসের সঙ্গে বসার কথা আছে। তখন পরবর্তী শুটিংয়ের তারিখ চূড়ান্ত হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এসব ব্যাপার নিয়ে কিছুই বলবো না: অপু বিশ্বাস

আপডেট সময় : ০৮:৪৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮