ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

মুক্তি পাচ্ছে ‘মেঘকন্যা’

  • আপডেট সময় : ০৩:৪৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ জুন ২০১৮
  • / 412
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন প্রতিবেদক: অনেকদিন পর সিনেমা হলে হাজির হচ্ছেন চিত্রনায়ক ফেরদৌস। তিনি নতুন প্রজন্মের নায়িকা নিঝুম রুবিনার সঙ্গে জুটি বেঁধেছেন ‘মেঘকন্যা’ ছবিটিতে। এটি মুক্তি পেতে যাচ্ছে আগামী মাসেই।

ছবির প্রযোজক এ জেড এম জাহাঙ্গীর কবির নিশ্চিত করেছেন, এরইমধ্যে ‘মেঘকন্যা’ সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। সবকিছু ঠিক থাকলে এটি আগামী ২৭ জুলাই মুক্তি পাবে। ভিন্নধর্মী এক গল্পে ছবিটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা মিনহাজ অভি। এর কাহিনি, সংলাপ, চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। ছবিতে ফেরদৌস-নিঝুম ছাড়াও এতে অভিনয় করেছেন মুনমুন, রেবেকাসহ আরও অনেকে। ছবিটি নিয়ে প্রযোজক এ জেড এম জাহাঙ্গীর কবির বলেন, ‘‘মেঘকন্যা’ সিনেমার কাজ শেষ হয়েছে অনেক আগেই। মুক্তির জন্য ভালো দিনক্ষণের অপেক্ষা করছিলাম।

অবশেষে আগামী ২৭ জুলাই প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা করেছি। আশা করছি সবকিছু অনুকূলে থাকবে এবং দর্শক ছবিটি গ্রহণ করবেন।’’ চিত্রনায়িকা নিঝুম বলেন, ‘এই ছবিতে কাজ করে আমি অনেক ভালো একটি ফলাফলের প্রত্যাশী। চমৎকার গল্প ও সংলাপ আছে এখানে। নির্মাতাও যতœ করে পর্দায় গল্পটি বলার চেষ্টা করেছেন। আর ফেরদৌস ভাইয়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতটা আমার জন্য অনুপ্রেরণার হয়ে থাকল।’জয়া মিডিয়ার ব্যানারে নির্মিত এই সিনেমার সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। নৃত্য পরিচালনা করেছেন মাসুম বাবুল।

চিত্রগ্রাহক হিসেবে ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক মাহফুজুর রহমান। ২০১৫ সালের ৭ নভেম্বর সিনেমাটির শুটিং শুরু হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মুক্তি পাচ্ছে ‘মেঘকন্যা’

আপডেট সময় : ০৩:৪৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ জুন ২০১৮