ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী তাজমিন মৃত্যুর ঘটনায় কক্সবাজারে মামলা দায়ের তরুণদের বিক্ষোভে কি নড়বড়ে হচ্ছে মোদির রাজনৈতিক ভাবমূর্তি? সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি

তারেক রহমানের বিরুদ্ধে ফরমায়েশি রায়ের প্রতিবাদে রাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

  • আপডেট সময় : ০১:৫৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ১০ অক্টোবর ২০১৮
  • / 387
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় প্রহসনমূলক রায়ের প্রতিবাদে তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। বুধবার বেলা ২টার দিকে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহমেদ রাহীর নেতৃত্বে ঢাকা-রাজশাহী মহাসড়কে এ বিক্ষোভ মিছিল করে সংগঠনটির নেতাকর্মীরা।

মিছিলটি বিশ্ববিদ্যালয় সংলগ্ন অক্টোয় মোড় থেকে শুরু হয়ে কাজলা গেটে এসে শেষ হয়। এসময় উপস্থিত সংগঠনটির দুই শতাধিক নেতা-কর্মীরা স্লোগান দিতে থাকেন প্রহসনের এ রায় মানি না, মানব না। তারেক রহমানের বিরুদ্ধে এ রায় মানিনা, মানব না।

বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তব্যে সুলতান আহমেদ রাহী বলেন, ‘তারেক রহমান ১৮ কোটি জনগনের নেতা, ৪ কোটি ছাত্রদের অভিবাবক। এ প্রহসনের রায় দিয়ে তারেক রহমানকে বাংলাদেশের মানুষ থেকে দূরে রাখা সম্ভব না। খুব শীঘ্রই বীরের বেশে তিনি দেশে ফিরে এসে বাংলাদেশের জনগনের প্রতিনিধিত্ব করবেন। তাকে নিয়ে ষড়যন্ত্র করা হলে এর সমুচিত জবাব দিবে ছাত্রদল।’
এসময় আরো উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুউদ্দিন চৌধুরী সানিন, সহ-সভাপতি তাজুল ইসলাম, সদস্য- মাহমুদুল মিঠু, শরীফুল ইসলাম, তুষার শেখসহ দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তারেক রহমানের বিরুদ্ধে ফরমায়েশি রায়ের প্রতিবাদে রাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০১:৫৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ১০ অক্টোবর ২০১৮