ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

রাজনৈতিকভাবেই বিএনপি এ হত্যাকাণ্ডের জন্য দায়ী : হানিফ

  • আপডেট সময় : ১২:৪১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ অক্টোবর ২০১৮
  • / 229
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার সকল তথ্য প্রমাণ করে বিএনপি এ হত্যাকাণ্ডের জন্য দায়ী।

তিনি বলেন, ‘এজন্য আমরা হামলার মাস্টারমাইন্ড তারেক রহমান ও তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সর্বোচ্চ শাস্তি ও বিচার দাবি করছি।’

হানিফ বলেন, এই হত্যাকাণ্ডের রায়ের মধ্যে দিয়ে পরিস্কার যে, হত্যার ষড়যন্ত্রের মধ্যে দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এ দেশে যে রাজনীতি শুরু করেছিলেন তারই ধারাবাহিকতা বিএনপি এখনো বহন করে যাচ্ছে।

আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আজ শুক্রবার দুপুরে কুষ্টিয়ার দিশা টাওয়ারে ঢাকাস্থ কুষ্টিয়া সমিতির আয়োজনে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে যোগ দেয়ার আগে ‘বিএনপির রায় প্রত্যাখান’ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, শুধু ২১ আগস্ট নয়, ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যা এবং ৩ নভেম্বর জেল হত্যার মধ্যে দিয়ে এটা আজ প্রমাণিত বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, একটি সন্ত্রাসী সংগঠন। তাই এই রায়ের পর বিএনপির আর রাজনীতি করার নৈতিক অধিকার থাকতে পারে না।

আওয়ামী লীগের এই নেতা উল্লেখ করেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে জড়িত ছিলেন। তার বহু প্রমাণ তিনি নিজে রেখে গেছেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর হত্যার বিচার বন্ধ ও হত্যাকারীদের পুরস্কৃত করার মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছিল যে জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে জড়িত ছিলেন।

কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক হোসেন, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খানসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজনৈতিকভাবেই বিএনপি এ হত্যাকাণ্ডের জন্য দায়ী : হানিফ

আপডেট সময় : ১২:৪১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ অক্টোবর ২০১৮