ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

  • আপডেট সময় : ০৪:০০:০৮ অপরাহ্ন, শনিবার, ১৩ অক্টোবর ২০১৮
  • / 345
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে পৃথক দূর্ঘটনায় বিদ্যুৎ স্পৃষ্টে একজন নিহত ও কর্ণফুলী নদী থেকে ভাসমান কাষ্টম কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৩অক্টোবর) বেলা ২টার দিকে নগরের আকবর শাহ থানাধীন উত্তর কাট্টলী এলাকায় ও শুক্রবার রাতে পতেঙ্গা থানাধীন কর্ণফুলী নদীতে পৃথক এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, আকবর শাহ থানাধীন উত্তর কাট্টলী এলাকায় মো. আজাদ (২৭) নামে এক যুবক গতকাল দুপুরে নিজ বাসায় বৈদ্যুতিক বাল্ব লাগানোর কাজ করছিলেন। একপর্যায়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান।

কর্ণফুলী থেকে কাষ্টম কর্মকর্তার লাশ উদ্ধার

এদিকে চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদী থেকে রিপেন সিংহ (৩১) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার রাতে পতেঙ্গার চরপাড়া বেড়ীবাঁধ সংলগ্ন নদীর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পতেঙ্গা থানা পুলিশ।
উদ্ধার হওয়া ব্যক্তি  নগরীর কোতোয়ালী থানাধীন আসকার দিঘীর পশ্চিম পাড়ের অফিসার্স লেইনের ক্ষুধিরাম সিংহের ছেলে ও চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয়ের ক্যাশিয়ার বলে জানাগেছে।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বলেন, রিপেন সিংহের বাবা ক্ষুধিরাম সিংহ গতকাল থানায় এসে ছেলের মরদেহ সনাক্ত করেছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। আমরা তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ওসি আরো বলেন বলেন, রিপেন আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। তবে মরদেহের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।

রিপেনের পরিবার জানায় এক ঘন্টার মধ্যে ফেরার কথা বলে শুক্রবার সকাল ৮টার দিকে আসকার দিঘীর পশ্চিম পাড়ের অফিসার্স লেইনের বাসা থেকে বের হয় রিপেন। সকালের নাস্তা তিনি বাইরে করবেন বলেও জানিয়েছিলেন পরিবারকে। ওইদিন বিকেলে রিপেন বাসায় না ফেরায় তার বাবা ক্ষুদিরাম সিংহ কোতোয়ালী থানায় নিখোঁজ ডায়েরী করেন। বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন।

ক্ষুদিরাম সিংহ বলেন তার মোবাইলে ব্যবহৃত দুইটি সিম কার্ডের সংযোগ বন্ধ পাওয়া গেলে বিকেলে কোতোয়ালী থানায় গিয়ে জিডি করি। রাতে পতেঙ্গা থানায় মরদেহ উদ্ধারের খবর শুনে সেখানে গিয়ে রিপেনের মরদেহ শনাক্ত করি।’রিপেনকে বাসা থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলেও দাবি করেন ক্ষুদিরাম সিংহ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৪:০০:০৮ অপরাহ্ন, শনিবার, ১৩ অক্টোবর ২০১৮