ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

নির্বাচনী সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান : অলি আহমেদ

  • আপডেট সময় : ০৪:০৮:১৭ অপরাহ্ন, শনিবার, ১৩ অক্টোবর ২০১৮
  • / 324
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ  আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। তিনি বলেছেন, ‘আদৌ নির্বাচন হবে কিনা এই ব্যাপারে আমি এখনো নিশ্চিত না। দেশের অবস্থা এক বাক্যে বলব ভালো না।’

শনিবার রাজধানীর কারওয়ান বাজারে এলডিপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অলি আহমেদ এসব কথা বলেন।

এ সময় অলি আহমেদ বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণার পর যারা আনন্দ প্রকাশ করছেন, তারা নিজেরাও জানেন, বিএনপি নেতারা কতটা দোষী কিংবা নির্দোষ।

অলি আহমেদ বলেন, ‘যে যতই আনন্দ প্রকাশ করুক না কেন, তার হৃদয় জানে, আমরা কত পাপ করেছি, দেশের কত ক্ষতি করেছি। এই জিনিসটা তার হৃদয়কে বারবার আঘাত করছে। এই আঘাত থেকে বেরিয়ে কতদূর আমরা সঠিক পথে আসতে পারব, আমি জানি না।’

তবে, সময় থাকতে দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা করে নির্বাচনী সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন অলি আহমেদ। তিনি বলেন, ‘তবে পুনরায় অনুরোধ করব বঙ্গবন্ধু কন্যাকে এখনো সময় আছে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নিন। না হলে সকলের জন্য বিপদ।’

এলডিপির এই সভাপতি বলেন, ‘কেউ যদি মনে করে যে, ২০১৪ সালের মতো নির্বাচন আবারো হবে, তবে সে বোকার রাজ্যে বাস করছে। এবার নির্বাচনে সব রাজনৈতিক দল নিজ নিজ জায়গায় অনড় অবস্থানে থাকবে। তাই নির্বাচনী সমস্যা সমাধানের আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা হলে দেশের রাজনৈতিক পরিস্থিতিও অস্থিতিশীল হয়ে পড়বে।’

এ সময় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে দেশবাসী ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামবে বলেও অলি আহমেদ হুঁশিয়ারি জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নির্বাচনী সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান : অলি আহমেদ

আপডেট সময় : ০৪:০৮:১৭ অপরাহ্ন, শনিবার, ১৩ অক্টোবর ২০১৮