ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

সোনাগাজীতে পালিয়ে নিজের বিয়ে ভেঙে দিল কিশোরী সামিয়া

  • আপডেট সময় : ০১:১০:২৫ অপরাহ্ন, সোমবার, ১৫ অক্টোবর ২০১৮
  • / 301
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোনাগাজী সংবাদাতাঃ  ফেনীর সোনাগাজীতে নাদিয়া সুলতানা সামিয়া নামে (১৪) এক কিশোরীকে শারীরিক নির্যাতনের পরও বিয়েতে রাজি করাতে পারেনি তার পরিবার। নির্যাতনের মুখে পালিয়ে নিজের বিয়ে ভেঙে দিয়েছেন ওই কিশোরী। শনিবার রাতে উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নে এ ঘটনা ঘটে। সোনাগাজী মডেল থানার পুলিশ সোমবার গভীর রাতে হবু বর খুরশিদ আলম কে আটক করেছে।

পুলিশ, কিশোরী ও এলাকাবাসী জানায়, বগাদানা ইউনয়নের আড়কাইম গ্রামের ইসমাঈল পাটোয়ারি বাড়ির প্রবাসী আমির হোসেনের কন্যা নাদিয়া সুলতানা সামিয়া। সে গত বছর (২০১৭সালে) তাকিয়া বাজার ওসমানিয়া উচ্চ বিদ্যালয় থেকে ৭ম শ্রেনির বার্ষিক পরীক্ষায় অংশগ্রহন করার পর তার পিতা-মাতা তার স্কুলে যাওয়া বন্ধ করে দেন।

গত কয়েক দিন পূর্বে তার পিতা-মাতা চরদরবেশ ইউনিয়নের উত্তর চরসাহাভিকারী গ্রামের লেদু মাঝি বাড়ির আহসান উল্যাহর ছেলে কাতার প্রবাসী খুরশিদ আলমের (৩২) সাথে কিশোরীর বিয়ে ঠিক করে ফেলে। তাকে ফেনী শহরের এক আত্মীয়ের বাড়িতে নিয়ে সেখানে গোপনে বিয়ের আয়োজন করে। এতে সে রাজি না হলে গোপনে তাকে তার নানার বাড়িতে নিয়ে আসে।

মঙ্গলকান্দি ইউনিয়নের মঙ্গলকান্দি গ্রামের নানা মনুমিয়ার বাড়িতে এনে গত শনিবার রাতে গোপনে আবার বিয়ের আয়োজন করে। এতেও কিশোরী রাজি না হলে তার পিতা-মাতা ও হবু বর তাকে পিটিয়ে আহত করে। শারীরিক নির্যাতন সইতে না পেরে কিশোরী সামিয়া কৌশলে পালিয়ে মঙ্গলকান্দি ইউনিয়নের গ্রাম পুলিশ তাজুল ইসলামের দ্বারস্থ হয়। গ্রাম পুলিশ তাজুল ইসলাম মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যানকে জানিয়ে রোববার দুপুরে কিশোরীকে উদ্ধার করে ইউপি কার্যালয়ে নিয়ে যান। ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন বাদল বিষয়টি জানার পর কিশোরীর পিতা-মাতাকে খবর দেনন। তারা তার আহবানে না এলে সে কিশোরীকে রোববার সন্ধ্যায় সোনাগাজী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

সোনাগাজী থানার পুলিশ সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে হবু বর কাতার প্রবাসী খুরশিদ আলমকে তার বাড়ি থেকে আটক করে। কিশোরী সামিয়া বাল্য বিয়ে থেকে মুক্তি পেতে থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করেছে। সোনাগাজী মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কিশোরী সামিয়ার সাহসিকতা হাজারো কিশোরী বাল্য বিয়ে থেকে মুক্তি পেতে উৎসাহী হবে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সোনাগাজীতে পালিয়ে নিজের বিয়ে ভেঙে দিল কিশোরী সামিয়া

আপডেট সময় : ০১:১০:২৫ অপরাহ্ন, সোমবার, ১৫ অক্টোবর ২০১৮