সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামে ৭০ বছরের সাজাপ্রাপ্ত আসামীসহ ২ জন গ্রেফতার
- আপডেট সময় : ০৫:৫৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০১৭
- / 329
চট্রগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে ৭০ বছরের সাজা প্রাপ্ত মোঃ ইউনুছ হাতকাটা ইউনুছ প্রকাশ মারু ইউনুছ (৩০) কে ছয়’শ পিছ ইয়াবাসহ গ্র্রেফতার করেছে পুলিশ। এসময় তার সহযোগী শাহাদাত হোসেন মামুন(২২) কে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার বিকালে নগরী চকবাজার থানাধীন চাঁন মিয়া মুন্সী লেইন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক কেশব চক্রবর্ত্তী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মোঃ ইউনুছ জানায় সে ইতিপূর্বে বিভিন্ন থানায় একাধিক মামলায় প্রায় ৭০ (সত্তর) বছরের কারাদন্ডে দন্ডিত হয়ে দীর্ঘ ১২ বছর ৯ মাস সাজা ভোগ করে। পরে আপিলের মাধ্যমে জামিন পায়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে চকবাজার থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।






















