ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৫

  • আপডেট সময় : ০৮:২০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০১৭
  • / 248
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জের চুনারুঘাটের উল্লুকান্দি নামক স্থানে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও আটজন। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে এই ঘটনা ঘটে। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, নিহতদের মাঝে ৩ জনের পরিচয় জানা গেছে। তারা হচ্ছেন মাইক্রোবাস চালক কিশোরগঞ্জের ভৈরবের গোরাকান্দা গ্রামের আল-আমিন, গ্রামীণফোন কর্মী ঝালকাঠির কাঠালিয়ার আওরাবুনিয়ার গৌতম ও জরিফ বেগম। অন্যদের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।

দুর্ঘটনায় আহত মোস্তাকিমুল হক জানান, তারা গ্রামীণফোনের টাওয়ার রক্ষণাবেক্ষণে কাজ করেন। ভোরে তারা কয়েকজন সিলেটের জাফলং-এ পিকনিকের উদ্দেশ্যে রওয়ানা দেন। দুর্ঘটনায় তার স্ত্রী জরিফ বেগম নিহত হয়েছেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জাকির হোসেন পিপিএম জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতদের লাশগুলো হাইওয়ে থানায় রাখা হয়েছে। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে নিহত অন্যদের পরিচয় জানার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হবিগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৫

আপডেট সময় : ০৮:২০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০১৭