ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবনায় ইয়াবা-গাঁজাসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনায় সাংবাদিকের ওপর হামলা: তদন্তে মাঠে পুলিশ স্পেনের কাছে হুরজেট বিক্রির সংখ্যা বাড়াচ্ছে তুরস্ক মেয়ের জন্মদিন উপলক্ষে আবেগঘন পোস্ট দিলেন অভিনেতা অপূর্ব লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ

দেশের বাইরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে প্রস্তুতি

  • আপডেট সময় : ০৭:৫৪:১৫ অপরাহ্ন, সোমবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৯
  • / 1040
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মীর আহম্মেদ মীরু, ব্রাজিল থেকেঃ   একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন।

এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সুপরিচিত।

বাঙালি জনগণের ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে।

১৯৫২ সালের এই দিনে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে কয়েকজন তরুণ শহীদ হন।

তাই এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে।

১৯৯৯ সালের ১৭ নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসঙ্ঘের সদস্যদেশসমূহে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে।

এছাড়া ২০১০ সালের ২১ অক্টোবর বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে এখন থেকে প্রতিবছর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে জাতিসংঘ।

বাংলাদেশে এই দিনটি যথাযথ মর্যাদায় পালিত হলেও যারা দেশের বাইরে প্রবাসে অবস্থান করে তাদের অনেকেই দিবসটি পালনে সকলের প্রবল উদ্যেগ লক্ষ্য করা যায়।

ব্রাজিলে আগামী ২১শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্বরণে দিনটি মর্যাদাপূর্ণ করতে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে।

তবে ব্রাজিল বাংলাদেশি প্রবাসীদের মুখে জানা যায় – ‘প্রতিবছর আমরা যথাযথ মর্যাদায় মাতৃভাষা দিবস পালন করি। সকলের যার যার অবস্থান থেকে বাঙালী দেশপ্রেমিক প্রবাসীরা শহীদদের স্বরণে দেশের বাইরেও মাতৃভাষা দিবস পালন করে আসছে, কারণ এটা আমাদের বাঙালীদের গর্ব।

ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধা জ্ঞাপনে তাদের প্রতি যথাযথ সম্মান ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে সুবিশাল প্রবাসী মিলনমেলা পরিণত হবে বলে আশাবাদী সকলেই।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেশের বাইরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে প্রস্তুতি

আপডেট সময় : ০৭:৫৪:১৫ অপরাহ্ন, সোমবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৯