সংবাদ শিরোনাম ::
রাজধানীতে অনুষ্ঠিত হলো বিপিএইচআরএস’র গালা নাইট
- আপডেট সময় : ০৫:০২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০১৯
- / 207
মিডিয়া ডেস্ক
বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস হিউম্যান রিসোর্সেস সোসাইটি (বিপিএইচআরএস) এর মেম্বারস গালা নাইট ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৮ তারিখ, বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডির রাপা প্লাজার আরাজ রুফটপ রেষ্টুরেন্টে এ গালা নাইট অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডেন্ট মুনিরুল ইসলাম (এফসিএমএ), জেনারেল সেক্রেটারি ড. সায়েম আহমেদ (পিএইচডি), নিলয় মটরর্স এর চিফ মার্কেটিং অফিসার আবু আসলাম ও হেড অফ কর্পোরেট সেলস তানিম কুরাইশী, সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সদস্যরাসহ বাংলাদেশের সকল ফার্মাসিউটিক্যালস কোম্পানির এইচআর কর্মকর্তা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা ।
সকলের মধ্যে আকর্ষনীয় র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করা হয়।
এই অনুষ্ঠানটির স্পন্সর করে নিলয় মটরস লি.।
বিডিসংবাদ/এএইচএস

























