সিদ্বেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত হলো ‘বৈশাখী উৎসব ১৪২৬’
- আপডেট সময় : ০৪:৫৩:০৭ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০১৯
- / 383
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আজ বাঙালীর বাংলা বছরের প্রথম দিন ১লা বৈশাখ। বৈশাখের প্রথম দিন বর্ষবরণ উপলক্ষে সারা দেশে থাকে নানা আয়োজন।
সে আয়োজনের রেশ থাকে অফিস-আদালত থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত এবং থাকে সর্বস্তরের মানুষের অংশগ্রহন।
আজ সকাল থেকে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন বছরকে বরণ করতে আয়োজন করে বর্ষবরণ অনুষ্ঠান।

রাজধানী ঢাকার এক সনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সিদ্বেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ে সেই উপলক্ষে আয়োজন করে ‘বৈশাখী উৎসব ১৪২৬’।
এই উৎসবে বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের অংশগ্রহণে বৈশাখীর বিভিন্ন খাবারের স্টল দেয়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্বেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি শেখ রাইশুল আলম ময়না।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট সমাজসেবী দিলারা আলম , উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের সভাপতি আরিফুর রহমান।
এই অনুষ্ঠানে আলহাজ সাহাবুদ্দিন মোল্লা প্রধান শিক্ষক সিদ্বেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয় , সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন এবং সামিম আক্তার শামা।
এছাড়া এই উৎসবে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিডিসংবাদ/এএইচএস




















