ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সোনাগাজীতে পরিবহন শ্রমিক হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

  • আপডেট সময় : ০৮:৩২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯
  • / 223
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোনাগাজী ( ফেনী) প্রতিনিধি,

সোনাগাজীতে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে পরিবহন শ্রমিক রেজাউল হক শাকিল হত্যার মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী। রোববার সকালে এলাকাবাসী ও আওয়ামী পরিবারের উদ্যোগে সোনাগাজী সদর ইউনিয়নের নজরুল প্রাইমারি নামক স্থান থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে সোনাগাজীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালন করে।

পৌর কাউন্সিলর আইয়ূব আলী খানের সভাপতিত্বে ও যুবলীগ নেতা মো. সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সোনাগাজী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আরেফিন, ইউপি সদস্য আব্দুস সালাম খোকন, বোরহান উদ্দিন ও আলা উদ্দিন প্রমুখ।

গত বুধবার সন্ধ্যায় পরিবহন শ্রমিক রেজাউল হক শাকিল কে ছুরিকাঘাত করে হত্যা করে নিলয়, আকাশ ও ইসমাইল নামে তিন বখাটে যুবক। এ ঘটনায় নিহতের পিতা নূরুল হক বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে ও ২-৩জনকে অজ্ঞাত আসামি করে শুক্রবার সন্ধ্যায় সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামিরা আত্মগোপনে চলে যায়।

সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন আহমেদ জানান আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সোনাগাজীতে পরিবহন শ্রমিক হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৮:৩২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯