সংবাদ শিরোনাম ::
পূজা উপলক্ষে প্রকাশ হয়েছে তৃপ্তি’র ‘করুনাময়ী মা’
- আপডেট সময় : ০৪:৪৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯
- / 216
বিনোদন ডেস্কঃ
পূজা উপলক্ষে প্রকাশ হয়েছে কন্ঠশিল্পী তৃপ্তির নতুন গান এবং মিউজিক ভিডিও ‘করুনাময়ী মা’। গানটি প্রকাশ করেছে ‘সিডি চয়েস মিউজিক’।
অরণ্য পাশা’র কথায় গানটির সুর করেছেন মাসুম। মিউজিক করেছেন আহমেদ সজীব। গানটির মিউজিক ভিডিও’তে মডেল ছিলেন-তৃপ্তি, শামীমা, প্রদীপ, রুবেল, এমবিকা।
মিউজিক ভিডিওটি নির্মাণ করেছে সিডি চয়েস মিউজিক টিম। এমনটাই জানালেন তৃপ্তি। বললেন, পূজা উপলক্ষে গানটি প্রকাশ হয়েছে। সবার প্রশংসা পাচ্ছি। এটা আমার জন্য অনেক আনন্দের। সবার দোয়া চাই; যেন সামনে আরো ভালো ভালো কাজ উপহার দিতে পারি।
বিডিসংবাদ/এএইচএস

























