ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

সাংবাদিকদের সাহায়তায় অর্ধশত বছর পর বিদ্যুৎ সংযোগ পেল ঝিনাইদহের সরকারী দুটি প্রতিষ্ঠান !

  • আপডেট সময় : ০২:০২:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০১৭
  • / 216
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের দুইটি সরকারী প্রতিষ্ঠানে প্রায় পঞ্চাশ বছর পর বিদ্যুৎ সংযোগ পেয়েছে। প্রতিষ্ঠান দুটি হলো সাধুহাটী ইউনিয়ন ভুমি অফিস ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র। ঝিনাইদহের সাংবাদিকদের সহায়তায় এই দুটি প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ প্রদান করে ঝিনাইদহ ওয়েষ্টজোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানী (ওজোপাডিকো)।

জানা গেছে, সরকারী হওয়া সত্ত্বেও বৈদ্যুতিক খুটি দুরে থাকার কারণে সরকারী এ দুটি প্রতিষ্ঠানে বিদ্যুৎ ছিল না প্রতিষ্ঠার পর থেকে। মানুষের দুর্ভোগ ও সরকারী কাজ ব্যাহত হওয়ার বিষয়টি নিয়ে ঝিনাইদহের সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান ও আসিফ ইকবাল কাজল সংশ্লিষ্ট দপ্তরের সাথে কলা বলেন।

ঝিনাইদহ ওজোপাডিকোর এসপিডিএসপি বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল মজিদ নতুন লাইন নির্মানের আশ্বাস দেন এবং তিনি দ্রুত লাইন তৈরী করেন। লাইন নির্মানের পর প্রথমে সাধুহাটী ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ও পরে ভুমি অফিসে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়। ঝিনাইদহ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (বর্তমান মেহেরপুরের সিভিল সার্জন) ডাঃ রাশেদা সুলতানা জানান, বহু দিন ধরে আমরা বিদ্যুৎ সংযোগের চেষ্টা করেছি। এ নিয়ে অনেক চিঠি চালাচালিও হয়েছে। আমাদের কথা বিদ্যুৎ বিভাগ শোনে নি। শেষ পর্যন্ত সাংবাদক ভাইয়েরা দায়িত্ব নেওয়ার পর অর্ধশত বছর পর আমরা লাইন পেয়েছি।

ঝিনাইদহের সদ্য অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ আব্দুস সালামের সহায়তার কথাও তিনি স্মরণ করেন। এদিকে সাধুহাটী ইউনিয়ন ভুমি অফিসের সহকারী কর্মকর্তা রমেশ বিশ্বাস জানান, ঝিনাইদহ সদর এসিল্যান্ড উসমান গনি ও এলাকার সাংবাদিক আসিফ ইকবাল কাজলের সার্বিক সহায়তায় আমরা দ্রুত সংযোগ পেয়েছি।

বিশেষ করে সাংবাদিকরা সহায়তা না করলে এতো দ্রুত বিদ্যুৎ সংযোগ পাওয়া যেত না। বিদ্যুৎ সংযোগ পাওয়ার পর সরকারী অফিস দুটিতে কাজের পরিবেশ ফিরে এসেছে। নাগরিকরা এখন দ্রুত সেবা পাচ্ছেন বলে রমেশ বিশ্বাস জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাংবাদিকদের সাহায়তায় অর্ধশত বছর পর বিদ্যুৎ সংযোগ পেল ঝিনাইদহের সরকারী দুটি প্রতিষ্ঠান !

আপডেট সময় : ০২:০২:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০১৭