ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামপাল বিদ্যুৎকেন্দ্রে উৎপাদনের নতুন রেকর্ড: জাতীয় গ্রিডে ১৩২১ মেগাওয়াট ঢাকার ৪ বারে এনবিআরের বিশেষ অভিযান শাহজালালে সোনা পাচারের সময় আটক বিমানকর্মী ও যাত্রী জনগণের কাছে সরকারের জবাবদিহি নিশ্চিতের আহ্বান ড. মঈন খানের মহেশপুরে তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও সারসংকটের প্রতিবাদে জামায়াতের আফ্রিকার সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের ডাক দিলেন সিসি শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার শাহজালালে যাত্রীসেবার মান যাচাইয়ে মন্ত্রীর আকস্মিক পরিদর্শন সব সমস্যার সমাধান স্বরাষ্ট্রমন্ত্রীই করবেন: রাশেদ খাঁন বগুড়ায় পুকুরে ডুবে সাত বছরের শিশুর মৃত্যু

ভারত সফর বাতিল করেছেন পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় : ০৫:৩৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯
  • / 177
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন তার ভারত সফর বাতিল করেছেন। ১২ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত তার ভারত সফরের সূচী ছিলো। ভারতের পার্লামেন্টে বুধবার বিতর্কিত নাগরিকত্ব বিল উত্থাপনের পর যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তার মধ্যেই তিনি এই সফর বাতিল করলেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দিল্লিতে পৌঁছে ইন্ডিয়ান ‘ওসেন মিট অ্যান্ড দিল্লি ডায়লগ’এ অংশ নেয়ার কথা ছিলো।

এএনআই’র কাছে আব্দুল মোমেন বলেছেন, ‘বুদ্ধিজীবী দিবস’ এবং ‘বিজয় দিবস’র বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেয়ার জন্যই এই সফর বাতিল করতে হয়েছে। তাছাড়া আমাদের প্রতিমন্ত্রী ও পররাষ্ট্রসচিব দেশে নেই। তারা এখন দ্যা হেগে অবস্থান করছেন।’

আব্দুল মোমেন বলেন, ‘সবকিছু বিবেচনা করে সফর বাতিল করে দেশে থাকার সিদ্ধান্ত নিয়েছি। যাহোক, আগামী জানুয়ারি আমি অন্য একটি বৈঠকে যোগ দেয়ার জন্য ভারতে যাবো। তবে আমি আমার ডিজিকে চলতি বৈঠকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি।’ সূত্র : ইন্ডিয়া টুডে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারত সফর বাতিল করেছেন পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৫:৩৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯