ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

সাভারে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

  • আপডেট সময় : ১২:১২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯
  • / 254
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মঙ্গলবার বাবা ও ছেলে নিহত হয়েছেন। নিহতরা হলেন- সাভারের রাজফুলবাড়িয়ার রাজাঘাট এলাকার আলাউদ্দিন শিকদার (৬৫) ও তার ছেলে কাইয়ুম শিকদার (৪৫)।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, দুপুরে বাবা ও ছেলে সাভারের উলাইল থেকে মোটরসাইকেল যোগে রাজফুবাড়িয়ার রাজাঘাট এলাকায় নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউন ব্রিজের ওপর তাদের মোটরসাইকেলটি পৌঁছলে পেছন থেকে আসা দ্রুতগতির একটি বাস তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই বাবা ও ছেলে নিহত হন।

খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।

এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে বলে জানান ওসি। সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাভারে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

আপডেট সময় : ১২:১২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯