ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

নরসিংদীতে মুক্তিযুদ্ধের বিজয় নিকেতন জাদুঘর উদ্বোধন

  • আপডেট সময় : ০২:৩৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০১৭
  • / 412
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে মনোহরদী উপজেলার প্রত্যন্ত অঞ্চল বীর আহম্মদপুর গ্রামে নির্মিত বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুর রশিদ তারা মাস্টার স্মরণে ‘মুক্তিযুদ্ধের বিজয় নিকেতন’ জাদুঘর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের প্রারম্ভিকক্ষণে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন পুষ্পমাল্য দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের বরণ করেন।

জাদুঘর উদ্বোধনী অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা শহীদ তারা মাস্টারের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনোহরদী-বেলাব আসনের সংসদ সদস্য এড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম খান বীরু ও নরসিংদী, কিশোরগঞ্জসহ গাজীপুরের যুদ্ধকালীন কোম্পানী কমান্ডার এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা পূণর্বাসন সংস্থার চেয়ারম্যান শেখ-হারুন-অর-রশিদ। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, শহীদ আব্দুর রশিদ তারা মাস্টারের বড় ভাই প্রবীণ শিক্ষাবিদ আলহাজ্ব অধ্যক্ষ আবদুস শহীদ, বীর মুক্তিযোদ্ধা বিমল পাল, যুদ্ধকালীন সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হান্নান মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান তারা, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম মুকুল, খিদিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, মুক্তিযুদ্ধের গবেষক ও গ্রন্থশিল্পী মোহাম্মদ সাদাত আলী, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলামসহ অন্যান্য মুক্তিযোদ্ধা, লেখক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জাদুঘর উদ্বোধনের মধ্য দিয়ে ইতিহাসে নতুন একটি অধ্যায়ের শুভ সূচনা রচিতসহ নরসিংদী তথা মনোহরদীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত প্রাণের দাবী পূর্ণ হয়েছে। ১৯৭১’র স্বাধীনতা বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জণ ও লালিত স্বপ্নের অংশ হিসেবে বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুর রশিদ তারা মাস্টারের দীর্ঘ ২৩ বছর রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের মাঝে ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জণ স্বাধীনতার চূড়ান্ত বিজয় অর্জিত হয়।
বাঙালি জাতিকে একটি স্বাধীন দেশের স্বপ্ন দেখিয়েছিলেন তৎকালীন বাংলাদেশের স্থপতি স্বপ্নস্রষ্টা মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীনতার দীর্ঘ ২৩ বছর অবিরাম সংগ্রাম, জেল-জুলুম নির্যাতনসহ বহু কারাবরণ করেছেন। আজকের প্রজন্মের কাছে অবিসংবাদিত রাজনীতিবিদ হিসেবে বাঙালি জাতির জন্য এক অনন্য ইতিহাস সৃষ্টি করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুর রশিদ তারা মাস্টার স্মরণে মুক্তিযুদ্ধের বিজয় নিকেতন উদ্বোধনী অনুষ্ঠানের ফলে মনোহরদীবাসী পেয়েছে দেশ-বরেণ্য গুণীব্যক্তি, মুক্তিযোদ্ধা, জন-প্রতিনিধি, সাংবাদিক, লেখক, সাহিত্যিকসহ অসংখ্য মানুষের সমাগম। বীর আহম্মদপুর গ্রামের তৎকালীণ গুণীব্যক্তির দীর্ঘ কর্মময় জীবনের প্রতি সম্মানে এক মহা-মিলন উৎসবে পরিণত হয়। আব্দুর রশিদ তারা মাস্টার আজ আর বেঁচে নেই, বেঁচে আছে তার কর্মময় জীবনের হাজারো স্মৃতি। নরসিংদীবাসীর হৃদয়ে গাঁথা বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুর রশিদ তারা মাস্টারের স্মৃতি-বিজড়িত নীতি আদর্শের নানা গল্প। তারই সুযোগ্য সন্তান কামরানুর রশিদ তুহিন মুক্তিযুদ্ধের স্মৃতি তরুন প্রজন্ম বুকে ধারণের লক্ষ্যেই গ্রামাঞ্চলে একটি ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করেছে। এই যাদুঘর মুক্তিযুদ্ধের ভয়াবহ ইতিহাসে কালের স্বাক্ষী হয়ে থাকবে সারা জীবন। মুক্তিযুদ্ধের বিজয় নিকেতন নতুন প্রজন্মের মাঝে যে প্রেরণা যোগাবে তা সত্যিই লিখে শেষ করার মতো নয়। মুক্তিযুদ্ধের বিজয় নিকেতন একদিন নতুন প্রজন্মে ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে। সেই মহান নেতা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত সৈনিক ছিলেন শহীদ আব্দুর রশিদ তারা মাস্টার স্মৃতিচারণে নির্মিত হয়েছে জাদুঘরটি।
জাদুঘর উদ্বোধনী অনুষ্ঠানে ৯ জন বরেণ্য ব্যক্তিকে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। ক্রেস্ট প্রাপ্তরা হচ্ছেন, স্থানীয় সংসদ সদস্য এড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, নরসিংদী-কিশোরগঞ্জ-গাজীপুরের যুদ্ধকালীন কোম্পানী কমান্ডার ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা পূণর্বাসন সংস্থার চেয়ারম্যান শেখ-হারুন-অর-রশিদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম খান বীরু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান তারা, মুক্তিযুদ্ধের গবেষক ও লেখক মোহাম্মদ সাদাত আলী, বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, দৈনিক গ্রামীণ দর্পণের উন্নয়ন কর্মকর্তা শান্ত বণিক।
উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বীরু অনুষ্ঠানের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিনকে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নরসিংদীতে মুক্তিযুদ্ধের বিজয় নিকেতন জাদুঘর উদ্বোধন

আপডেট সময় : ০২:৩৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০১৭