ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী

জয়ের পথে এগিয়ে বাইডেন, ট্রাম্প কতটা পিছিয়ে?

  • আপডেট সময় : ০৬:৩৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০
  • / 185
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ডোনাল্ড ট্রাম্প ও তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেন- দুজনই দাবি করেছেন যে তারা জয়ের পথে আছেন। কিন্তু হোয়াইট হাউজে ট্রম্পই থাকছেন, নাকি বাইডেন যাচ্ছেন তা চূড়ান্ত হয়নি এখনো। কারণ অনেকগুলো সুইং স্টেটে এখনো ফল ঘোষণা করা হয়নি।

বুধবার বাংলাদেশ সময় বিকাল ৫টা পর্যন্ত পাওয়া খবর অনুসারে, জো বাইডেন পেয়েছেন ২২৪টি এবং ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৩টি। কিন্তু প্রেসিডেন্ট হতে প্রয়োজন ২৭০টি ইলেক্টোরাল ভোট।

বিবিসি বাংলা’র প্রতিবেদনে বলা হচ্ছে, দুই প্রার্থী নিজেদের বিজয়ী দাবি করলেও এ নির্বাচনের ফল সম্ভবত নির্ধারিত হবে লাখ লাখ পোস্টাল ব্যালট গণনার পরেই। বর্তমান তীব্র লড়াই চলছে ব্যাটলগ্রাউণ্ড পেনসিলভানিয়া, মিশিগান ও উইসকনসিনে। ফল জানতে কয়েকদিন সময়ও লাগতে পারে।

এদিকে, হোয়াইট হাউজে এক বক্তৃতায় কোনো প্রমাণ ছাড়াই নিজেকে জয়ী ঘোষণা করে ট্রাম্প পোস্টাল ভোট প্রতারণার অভিযোগ করে তা নিয়ে তিনি সুপ্রিম কোর্টে যাওয়ার চ্যালেঞ্জ দিয়েছেন। তবে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স আগেই কোনো জয় ঘোষণা করতে রাজী হননি এবং বলেছেন সব বৈধ ভোট গণনা করা হবে।

বাইডেন ক্যাম্পেইন টিম গণনার অপেক্ষায় থাকা পোস্টাল ভোট নিয়ে বৈধতার যে অভিযোগ তুলেছেন ট্রাম্প তাকে ‘নজিরবিহীন ও অসত্য’ আখ্যায়িত করেছে। ডেলাওয়ারে বাইডেন তার সমর্থকদের বলেছেন শেষ ভোট গণনা না হওয়া পর্যন্ত সব শেষ হয়ে যায়নি এবং তিনি জয়ের পথে আছেন।

যুক্তরাষ্ট্রের নির্বাচনের ইতিহাসে এবার রেকর্ড সংখ্যক ভোটার ভোট দিয়েছেন। ওয়াশিংটন ডিসিসহ বিভিন্ন জায়গায় ট্রাম্প বিরোধী প্রতিবাদ দেখা গেছে। ইউএনবি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জয়ের পথে এগিয়ে বাইডেন, ট্রাম্প কতটা পিছিয়ে?

আপডেট সময় : ০৬:৩৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০