ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালাল বিমানবন্দরে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার: বিমানবন্দর থানায় মামলা মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা ও রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার: নিন্দা ও মুক্তির দাবি জামায়াতের পাবনার ঈশ্বরদীতে বিএনপি নেতার ১২ লাখ টাকার গরু সম্পদ মুন্সীগঞ্জে শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অভিভাবক গ্রেপ্তার ইসরায়েলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: একজনের মৃত্যু, আহত একজন ডিজেল সংকট: ইউরোপের মজুত ছাড়তে যুক্তরাষ্ট্রের কঠোর চাপ সংগীতের ৬০ বছর: খুরশীদ আলমের সংবর্ধনায় সুজানা রূপার গান চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে ছুটির দিনেও বিক্ষোভ

দেশে পৌঁছেছে ৫০ লাখ করোনার ভ্যকসিন

  • আপডেট সময় : ০৩:২৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১
  • / 154
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা অক্সর্ফোড-অ্যাস্ট্রাজেনেকার তৈরী ৫০ লাখ ভ্যাকসিন দেশে এসেছে। সোমবার বেলা ১১টায় এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমানে ঢাকায় পৌঁছায় কার্টনভর্তি ভ্যাকসিন। প্রতি কার্টনে ১২শ’ ভায়ালে রয়েছে ১২ হাজার ডোজ টিকা।

বিমানবন্দর থেকে এই টিকা বেক্সিমকোর টঙ্গীর গুদামে নেওয়া হচ্ছে। সারা দেশে পাঠানোর আগে এই টিকা সরকারি ওষুধ পরীক্ষাগারে পরীক্ষা করে ছাড়পত্র নেওয়া হবে। এরপর সরকারের চাহিদা অনুযায়ী এই টিকা ৬৪ জেলার সিভিল সার্জনদের কাছে পৌঁছে দেওয়া হবে।

বেক্সিমকোর ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, তাদের নয়টি ফ্রিজার ভ্যানে করে বিমানবন্দর থেকে টিকার বাক্সগুলো নিয়ে যাওয়া হচ্ছে টঙ্গীতে বেক্সিমকোর ওয়্যারহাউজে।

ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে তিন কোটি ডোজ ভ্যাকসিন কেনার চুক্তি হয় বাংলাদেশের। এরআগে ২০ লাখ ডোজ ভ্যাকসিন পেয়েছে বাংলাদেশ।

দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন পাঁচ লাখ ৩১ হাজার ৭৯৯ জন। এরমধ্যে মৃত্যুবরণ করেছেন আট হাজার ২৩ জন। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৫ লাখ ৫৫ হাজার ৫৫৮টি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেশে পৌঁছেছে ৫০ লাখ করোনার ভ্যকসিন

আপডেট সময় : ০৩:২৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১