ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা স্বৈরাচার শুধু নিজেদের উন্নয়ন করেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি টঙ্গীর তুরাগ নদে নিখোঁজের ২৩ ঘণ্টা পর দুই শিশুর

রাশিয়ার স্কুলে বন্দুক হামলায় নিহত ১১

  • আপডেট সময় : ০৮:৩৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১
  • / 219
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাশিয়ার তাতারস্তান প্রজাতন্ত্রের রাজধানী কাজানে একটি বন্দুক হামলায় ১১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নোভোসিটে জরুরি সেবা কর্তৃপক্ষের বরাত দিয়ে এই খবর জানানো হয়।

খবরে বলা হয়, হামলায় নিহতদের মধ্যে ওই স্কুলের একজন শিক্ষক ও আটজন শিক্ষার্থী রয়েছেন। এছাড়া আরো ৩২ জন হামলায় আহত হয়েছেন।

খবরে আরো জানানো হয়, পুলিশ হামলাকারীকে আটক করেছে। আটক হামলাকারী ওই স্কুলেরই সাবেক শিক্ষার্থী বলে জানানো হয়।

হামলার পরপরই তাতারস্তানের প্রেসিডেন্ট রুস্তম মিনিখানভ ঘটনাস্থল পরিদর্শনে আসেন। এদিকে স্থানীয় প্রসিকিউটর দফতর ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে দেশটিতে অস্ত্র নিয়ন্ত্রণের নিষেধাজ্ঞা আরো জোরালো করার ‘জরুরি’ আদেশ দিয়েছেন বলে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেশকভ জানান।

সূত্র : মস্কো টাইমস
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাশিয়ার স্কুলে বন্দুক হামলায় নিহত ১১

আপডেট সময় : ০৮:৩৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১