ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে দুই বাংলাদেশির দণ্ড কার্যকর নিয়ে স্পষ্টীকরণ চাইল ঢাকা অ্যাস্টন ভিলার কাছে হেরে জয়ের রথ থামল ম্যানচেস্টার সিটির ইরানের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের তথ্য দিয়েছে গোয়েন্দা সংস্থা মধ্যপ্রাচ্য অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ মুরগি ও ডিমের উৎপাদন খরচ ও খুচরা মূল্যে আকাশ-পাতাল ব্যবধান, দিশেহারা খামারিরা শীতকালীন ছুটি উপলক্ষে দুবাই বিমানবন্দরে বাড়ছে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা পররাষ্ট্র প্রতিমন্ত্রী: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ রংপুরে ‘শেখ হাসিনা প্রত্যাবর্তন পরিষদ’ সমন্বয়ক আবু হানিফ গ্রেপ্তার মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দেওয়া নিয়ে তোপের মুখে পীরগঞ্জের ইউএনও

বোকো হারামের শীর্ষ নেতা নিহত, দাবি প্রতিদ্বন্দ্বীদের

  • আপডেট সময় : ০৮:১৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১
  • / 161
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আফ্রিকার দেশ নাইজেরিয়ার উগ্রবাদী সংগঠন বোকো হারামের শীর্ষ নেতা আবু বকর শেকাউ নিহত হয়েছেন বলে দাবি করছে প্রতিদ্বন্দ্বী গ্রুপ। স্থানীয় ইসলামিক স্টেট অব ওয়েস্ট আফ্রিকা প্রভিয়েন্সের (আইএসডব্লিউএপি) প্রকাশিত এক অডিও রেকর্ডিংয়ের বরাত দিয়ে সোমবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

ওই অডিও রেকর্ডিয়ে বলা হয়, আইএসডব্লিউএপির সঙ্গে বোকো হারামের এক যুদ্ধের পর আবু বকর শেকাউ নিজের শরীরে বোমা বিস্ফোরণ ঘটান।

অজ্ঞাত তারিখে ধারণ করা ওই অডিও রেকর্ডের কন্ঠস্বর আইএসডব্লিউএপির নেতা আবু মুসাব আল-বারনাউয়ির বলে ধারণা করা হচ্ছে।

তাকে বলতে শোনা যায়, যুদ্ধের পর আইএসডব্লিউএপির যোদ্ধারা আবু বকর শেকাউকে গ্রেফতার করে। কিন্তু বোকো হারাম নেতা নিজের শরীরে লুকিয়ে রাখা বোমার বিস্ফোরণ ঘটান।

এখন পর্যন্ত বোকো হারাম কিংবা নাইজেরিয়া সরকার কেউই শেকাউয়ের মৃত্যুর খবর নিশ্চিত করেনি।

এর আগে বেশ কয়েক বার আবু বকর শেকাউর মৃত্যুর খবর প্রচারিত হলেও তিনি আবার আত্মপ্রকাশ করেন।

সর্বশেষ গত মাসে শেকাউর মৃত্যুর খবর প্রচারের পর নাইজেরিয়ার সেনাবাহিনী জানিয়েছিল, তারা বিষয়টি তদন্ত করে দেখবে।

ওই সময় সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মেদ ইয়েরিমা আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসিকে বলেছিলেন, ঘটনার সত্যতা নিয়ে সেনাবাহিনী তদন্ত করছে। তবে নিশ্চিত প্রমাণ ছাড়া তারা কোনো বিবৃতি দেবেন না।

তবে নিরাপত্তা সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা এক সাংবাদিক বিবিসিকে জানান, উত্তর-পূর্ব নাইজেরিয়ার সামবিসা বনে বোকো হারামের অবস্থান লক্ষ্য করে আইএসডব্লিউএপি হামলা চালালে শেকাউ নিহত হন।

সূত্র : বিবিসি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বোকো হারামের শীর্ষ নেতা নিহত, দাবি প্রতিদ্বন্দ্বীদের

আপডেট সময় : ০৮:১৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১