ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা স্বৈরাচার শুধু নিজেদের উন্নয়ন করেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বাজেট বাস্তবায়ন শুরু হলেই উপকারভোগীদের দেখা যাবে : অর্থমন্ত্রী

  • আপডেট সময় : ০৮:২৫:১৪ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১
  • / 156

অর্থমন্ত্রী,

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কোনো দুর্বলতা নেই। বাজেট বাস্তবায়ন শুরু হলেই উপকারভোগীদের দেখা যাবে।

বুধবার দুপুরে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তিনি ওই বৈঠকের সভাপতিত্ব করেন।

এবারের বাজেটে দুর্বলতা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘বাজেটে কোনো উইকনেস (দুর্বলতা) নেই। আমি কোনো পার্টিকুলার সেগমেন্ট উল্লেখ করতে চাই না। বাজেটটি যখন বাস্তবায়ন শুরু হবে তখন আমরা দেখব কারা বেনিফিশিয়ারি। উপকারভোগী কারা আমরা সেটি জানতে পারব। যাদের নিয়ে আপনাদের প্রশ্ন তাদের কাভার করার জন্যই আমরা এবারের বাজেট সাজিয়েছি।’

বিশ্লেষকরা বলছেন, এ বাজেটে নিম্নআয়ের মানুষের জন্য সুবিধা রাখা হয়নি। এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা বিশ্বাস করি এবং প্রধানমন্ত্রীও আমাদের নির্দেশ দিয়েছেন, সেটা হলো- নিম্ন আয়ের মানুষদের যদি আমরা আইডেন্টিফাই করতে পারি এবং অর্থনীতির মূলধারায় নিয়ে আসতে পারি, তাহলে আগামীতে আমাদের অর্থনীতি আরো সমৃদ্ধ হবে। এই নীতিতে আমরা বিশ্বাস করি এবং সেভাবে কাজ করে যাচ্ছি।’

আড়াই কোটির মতো নতুন দরিদ্র হয়েছে বলে বেসরকারি সংস্থার প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমাদের নিজস্ব প্রতিষ্ঠান আছে, তারা এগুলো দেখবে। আমাদের প্রতিষ্ঠান থেকে তথ্য পাওয়ার আগে কারো তথ্য গ্রহণ করতে পারি না।’

অর্থ মন্ত্রণালয় নিয়ে নাগরিক প্লাটফর্মের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রথমে আমাকে বলতে হবে কোন কোন জায়গায় আপনারা ব্যত্যয় দেখেছেন। পুরো তালিকা আমাকে দিতে হবে। সেগুলো দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাজেট বাস্তবায়ন শুরু হলেই উপকারভোগীদের দেখা যাবে : অর্থমন্ত্রী

আপডেট সময় : ০৮:২৫:১৪ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১