সংবাদ শিরোনাম ::
করোনায় আরো ২৩১ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৯:৩৮:৪০ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১
- / 161
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ২৩১ জন মারা গেছেন। এনিয়ে দেশে মোট মৃত্যু ২০ হাজার ৯১৬ জনে পৌঁছেছে। এছাড়া একই সময়ে আরো ১৪ হাজার ৮৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে আক্রান্তের সংখ্যা ১২ লাখ ৬৪ হাজার ৩২৮ জনে দাঁড়িয়েছে।
রবিবার স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়
বিডিসংবাদ/এএইচএস


























