ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

১০ জনের নাম চূড়ান্ত

  • আপডেট সময় : ০১:১০:১৯ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০১৭
  • / 222
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগের জন্য রাষ্ট্রপতিকে সুপারিশ করতে ১০ জনের নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি।

সোমবার বিকালে সুপ্রীম কোর্টের জাজেস লাউঞ্জে চতুর্থ ও শেষবারের বৈঠকে তারা নাম চূড়ান্ত করে।

বৈঠক শেষে সার্চ কমিটি সুপ্রীম কোর্ট থেকে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেছেন।

সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবে তারা। এসময় ১০ জনের তালিকা সুপারিশ আকারে রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করবে সার্চ কমিটি।

সার্চ কমিটির দেয়া দশজনের তালিকা থেকে রাষ্ট্রপতি একজন প্রধান নির্বাচন কমিশনার ও চারজন কমিশনার নিয়োগ দেবেন। তবে সার্চ কমিটির দেয়া তালিকা থেকেই নির্বাচন কমিশনারদের নিয়োগ দিতে হবে, রাষ্ট্রপতির জন্য এমন কোনো বাধ্যবাধকতা নেই।

উল্লেখ্য, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ২৫ জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ৬ সদস্যের সার্চ কমিটি গঠন করেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, মহাহিসাব নিরীক্ষক (সিএজি) মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শিরীণ আখতার।

কমিটি গঠনের পর গত ২৮ জানুয়ারি প্রথম বৈঠক করে সার্চ কমিটি। এরপর ৩০ জানুয়ারি দ্বিতীয় দিনে দেশের বিশিষ্ট ১২ জন নাগরিকদের সঙ্গে বৈঠক করেন তারা।

পরে ৩১ জানুয়ারি নিজেদের মধ্যে বৈঠক করে সার্চ কমিটি। যেখানে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রাপ্ত শতাধিক নামের মধ্যে ২০ জনের একটি সংক্ষিপ্ত তালিকা করা হয়। গত বৃহস্পতিবার তৃতীয়বারের মতো বৈঠকে বসেন কমিটির সদস্যরা। ওই বৈঠকে নাম নিয়ে আলোচনা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

১০ জনের নাম চূড়ান্ত

আপডেট সময় : ০১:১০:১৯ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০১৭