ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সৌদিতে হামলার ঘটনায় আটকে পড়া পাবনার ৫০ যাত্রী দেশে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে যুবদল নেতার মৃত্যু পাবনায় ইয়াবা-গাঁজাসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার

পারমাণবিক কেন্দ্রে গোলাবর্ষণ করেছে রাশিয়া : অভিযোগ ইউক্রেনের

  • আপডেট সময় : ০১:৩১:০০ অপরাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২
  • / 166
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইউক্রেন রোববার আবারো রাশিয়ার বিরুদ্ধে ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জাপোরিঝিয়া কেন্দ্রে বোমা হামলার অভিযোগ করেছে। তারা অভিযোগ করেছে, মস্কো এই ‘পারমাণবিক সন্ত্রাসের’ সাথে জড়িত।

ইউক্রেনের রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা বলেছে, রুশ বাহিনী শনিবার রাতের হামলায় স্থাপনাটির তিনটি বিকিরণ সেন্সর ক্ষতিগ্রস্ত করেছে এবং সেখানে কর্তব্যরত এক কর্মী আহত হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি টুইটারে লিখেছেন, ‘রাশিয়ান পারমাণবিক সন্ত্রাসের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে একটি শক্তিশালী প্রতিক্রিয়া প্রয়োজন প্রয়োজন রাশিয়ান পারমাণবিক শিল্প এবং পারমাণবিক জ্বালানির উপর কঠোর নিষেধাজ্ঞা।

এর আগে, রাশিয়া নিয়ন্ত্রিত অঞ্চলের কারখানাটিতে শুক্রবারও হামলা চালানো হয়। তবে মস্কো এই হামলার জন্য পাল্টা ইউক্রেন বাহিনীকে দায়ী করেছে।

রাশিয়া ইউক্রেন আক্রমণের প্রথম পর্যায়ে জাপোরিঝিয়া প্ল্যান্টটি মার্চের শুরুতে দখল করেছিল, তবে স্থাপনাটি এখনো ইউক্রেনীয় প্রযুক্তিবিদদের দ্বারা পরিচালিত হচ্ছে।

ইউক্রেনের পারমাণবিক সংস্থা এনারগোঅ্যাটম বলেছে, শনিবার রাশিয়ান রকেট একটি স্টোরেজ প্রকল্পে আঘাত হানে, যেখানে ব্যয়িত পারমাণবিক জ্বালানিসহ ১৭৪টি চুল্লী বাইরে রাখা হয়েছিল।

তারা বলছে, ওই হামলায় ‘প্রশাসনিক ভবন এবং স্টোরেজ প্রকল্প সংলগ্ন অঞ্চলও ক্ষতিগ্রস্ত হয়েছে।’

শুক্রবার প্রথম হামলার পর আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান বলেন, গোলাবর্ষণে পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি দেখা গেছে।

এদিকে, রোববার ইউক্রেনের কৃষ্ণ সাগর বন্দর থেকে চারটি শস্যবাহী জাহাজ রওনা হয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পারমাণবিক কেন্দ্রে গোলাবর্ষণ করেছে রাশিয়া : অভিযোগ ইউক্রেনের

আপডেট সময় : ০১:৩১:০০ অপরাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২