ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্রাম্পের ইরান নীতি ও দুর্নীতির বিরুদ্ধে ওবামার তীব্র সমালোচনা টঙ্গীতে শিশু নিপীড়নের মামলায় মাদ্রাসা শিক্ষকের জামিন আবেদন নামঞ্জুর বহরে নতুন এয়ারবাস এ৩২১এলআর যোগ করছে কাতার এয়ারওয়েজ নেতানিয়াহুসহ ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে তুরস্কে মানবতাবিরোধী মামলার বিচার শুরু হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে ফের হামলা ও আগুন দেওয়ার চেষ্টা চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চারটি নতুন পাঠ্যবই অনুমোদন দিল এনসিসিসি খুলনার শিপইয়ার্ড সড়ক প্রকল্পে অনিয়ম: ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা সোমবার থেকে খুলছে স্কুল-মাদরাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর রিয়াদে ফ্লাইট চালুর পরই বিস্ফোরণ, আকাশজুড়ে নতুন আতঙ্ক ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন হুমায়ুন কবির

তুরাগে বিস্ফোরণ : আরো ১ জনের মৃত্যু

  • আপডেট সময় : ০২:০২:২৩ অপরাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২
  • / 165
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজধানীর তুরাগে কামারপাড়া এলাকায় একটি ভাঙারির দোকানে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আটজনের মধ্যে আরো একজনের মৃত্যু হয়েছে। তার নাম মিজানুর রহমান (৩৫)।

গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো চারজনে।

গত শনিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দগ্ধ তিনজন। তারা হলেন নূর হোসেন (৬০), গাজী মাজহারুল ইসলাম (৪৫) ও আলমগীর হোসেন আলম (২৩)।

হাসপাতাল সূত্র বলছে, মিজানুর রহমানের বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী গ্রামে। দুই ভাই ও দুই বোনের মধ্যে মিজানুর ছিলেন বড়। তার আট বছরের এক সন্তান রয়েছে। তার স্ত্রী জহিরুন বেগম সাত মাসের অন্তঃসত্ত্বা।

শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইউব হোসেন বলেন, মিজানুরের শরীরে ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। বাকি চারজনের অবস্থাও আশঙ্কাজনক।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বলেন, লাশটি মর্গে রাখা হয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তুরাগে বিস্ফোরণ : আরো ১ জনের মৃত্যু

আপডেট সময় : ০২:০২:২৩ অপরাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২