ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সৌদিতে হামলার ঘটনায় আটকে পড়া পাবনার ৫০ যাত্রী দেশে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে যুবদল নেতার মৃত্যু পাবনায় ইয়াবা-গাঁজাসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার

ইউক্রেনের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ‘চরম ঝুঁকিপূর্ণ’ : জি-৭

  • আপডেট সময় : ১২:২৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২
  • / 178
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইউক্রেনের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় রাশিয়ার চালানো রকেট হামলায় ১৪ জন নিহত হওয়ায় কিয়েভ বুধবার মস্কোকে দায়ী করেছে। এদিকে জি৭ সতর্ক করে দিয়ে বলেছে, বিদ্যুৎ কেন্দ্রটির নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে থাকায় ‘এ অঞ্চল চরম ঝুঁকির’ মুখে পড়েছে।

খবর এএফপি’র।

আঞ্চলিক গভর্নর ভলানতিন রেজনিচেনকো টেলিগ্রাম বার্তায় লিখেছেন, ইউক্রেনের মধ্যাঞ্চলের দিনিপ্রোপেট্রোভস্ক এলাকায় রাতে চালানো বিমান হামলায় ১৩ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

হতাহতদের অধিকাংশ মর্গানেটস শহরের বাসিন্দা। দিনিপ্রো নদী বরাবর অবস্থিত শহরটির কাছাকাছি ইউরোপের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র জাপোরিজঝিয়া পরমাণু কেন্দ্রটি অবস্থিত।

রেজনিচেনকো বলেন, ‘এটি ছিল একটি ভয়াবহ রাত।’

বিমান হামলার সঙ্কেত শুনতে পেলে বাসিন্দাদের তিনি নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার আহ্বান জানান।

স্থানীয় গভর্নর অলেকজান্ডার স্টারুখ টেলিগ্রাম বার্তায় লিখেছেন, বুধবার সকালে জাপোরিজঝিয়া এলাকার একটি গ্রামে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় আরেক নারী নিহত হন।

আঞ্চলিক পরিষদ প্রধান মাইকোলা লুকাশুক জানান, স্থানীয় একটি বিদ্যুৎ লাইনে ক্ষেপণাস্ত্র আঘাত হানায় হাজারো মানুষ অন্ধকারে নিমজ্জিত হয়।

এদিকে ইউক্রেন ও রাশিয়া জাপোরিজঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে সাম্প্রতিক হামলার ঘটনায় পরস্পরকে দায়ী করে। এ কেন্দ্রে ছয়টি চুল্লি রয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইউক্রেনের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ‘চরম ঝুঁকিপূর্ণ’ : জি-৭

আপডেট সময় : ১২:২৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২