ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সৌদিতে হামলার ঘটনায় আটকে পড়া পাবনার ৫০ যাত্রী দেশে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে যুবদল নেতার মৃত্যু পাবনায় ইয়াবা-গাঁজাসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার

রুশ হামলায় মার্কিন রাডার সিস্টেম ও হাইমার্স ক্ষেপণাস্ত্র ধ্বংস

  • আপডেট সময় : ০৩:৩৬:০৭ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২
  • / 218
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাশিয়ার সামরিক বাহিনী পূর্ব ইউক্রেনে মার্কিন নির্মিত রাডার সিস্টেম ধ্বংস এবং অত্যাধুনিক হাইমার্স ক্ষেপণাস্ত্র ভূপতিত করেছে। গতকাল শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছে, দোনেস্ক অঞ্চলে দুটি হাই মবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বা হাইমার্স ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং একটি রাডার সিস্টেম ধ্বংস করা হয়েছে।

এর আগে গত বুধবার রাশিয়ার সামরিক বাহিনী মিকোলাইভ অঞ্চলে জার্মানির সরবরাহ করা একটি জেপার্ড বিমান-বিধ্বংসী সিস্টেম ধ্বংস করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানিয়েছে, তারা মিকলাইভ অঞ্চলে ইউক্রেনের তিনটি যুদ্ধবিমান এবং খেরসন অঞ্চলে সাতটি হাইমার্স ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।

রাশিয়া বারবার আমেরিকা এবং ন্যাটো সামরিক জোটকে ইউক্রেনে অস্ত্র সরবরাহ না করার জন্য হুঁশিয়ার করে আসছে। মস্কো বলছে, অস্ত্র সরবরাহ বন্ধ না হলে তারা অপ্রত্যাশিত পরিণতি ভোগ করবে।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান চালিয়ে আসছে। মূলত ইউক্রেনেকে ন্যাটো সামরিক জোটের সদস্য করা নিয়ে মার্কিন সরকার ও ইউরোপীয় ইউনিয়নের উসকানিতে ইউক্রেন মস্কো-বিরোধী তৎপরতা শুরু করলে রাশিয়া এই সামরিক অভিযান শুরু করে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রুশ হামলায় মার্কিন রাডার সিস্টেম ও হাইমার্স ক্ষেপণাস্ত্র ধ্বংস

আপডেট সময় : ০৩:৩৬:০৭ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২