ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্রাম্পের ইরান নীতি ও দুর্নীতির বিরুদ্ধে ওবামার তীব্র সমালোচনা টঙ্গীতে শিশু নিপীড়নের মামলায় মাদ্রাসা শিক্ষকের জামিন আবেদন নামঞ্জুর বহরে নতুন এয়ারবাস এ৩২১এলআর যোগ করছে কাতার এয়ারওয়েজ নেতানিয়াহুসহ ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে তুরস্কে মানবতাবিরোধী মামলার বিচার শুরু হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে ফের হামলা ও আগুন দেওয়ার চেষ্টা চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চারটি নতুন পাঠ্যবই অনুমোদন দিল এনসিসিসি খুলনার শিপইয়ার্ড সড়ক প্রকল্পে অনিয়ম: ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা সোমবার থেকে খুলছে স্কুল-মাদরাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর রিয়াদে ফ্লাইট চালুর পরই বিস্ফোরণ, আকাশজুড়ে নতুন আতঙ্ক ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন হুমায়ুন কবির

ডাকাতের আতঙ্ক, ৯৯৯-এ ফোন করে রক্ষা পেলেন ঢাবির ১০ শিক্ষার্থী

  • আপডেট সময় : ১১:৩৩:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২
  • / 201
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

কিশোরগঞ্জের হাওরে নৌকা নিয়ে ঘুরতে গিয়ে বৃহস্পতিবার রাতে আটকা পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ জন সহ মোট ১২ শিক্ষার্থী। পরে ডাকাতের হামলার আশঙ্কায় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে রক্ষা পেয়েছেন তারা।

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার গোপদিঘী ইউনিয়নের ডুবি এলাকা থেকে চামড়া নৌপুলিশ তাদের উদ্ধার করে নিরাপদে গন্তব্যে পাঠায়।

উদ্ধারকৃতদের মধ্যে ১০ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং দু’জন গুরুদয়াল সরকারি কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।

চামড়াঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মোঃ এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুরের পর ১৪ জন শিক্ষার্থী হাওরের অলওয়েদার সড়কে ঘুরতে যান। তারা করিমগঞ্জ উপজেলার বালিখলা থেকে একটি ট্রলার ভাড়া করে মিঠামইনে নেমে অলওয়েদার সড়কে ঘোরাঘুরি করেন। সন্ধ্যার পর সেখান থেকে ফেরার পথে ঢেউয়ের কবলে পড়েন। রাতে মিঠামইন উপজেলার হাসনপুর সেতুর কাছে তাদের বহনকরী ট্রলারটি কম পানিতে আটকা পড়ে। এ সময় ভয়ে তারা চিৎকার শুরু করলেও কোনো সহযোগিতা পাচ্ছিলেন না।

নৌকায় কয়েকজন নারী শিক্ষার্থীও ছিলেন। এক পর্যায়ে আতঙ্কে দুই শিক্ষার্থী নৌকা থেকে পানিতে লাফিয়ে পড়েন। আশপাশে টর্চলাইট জ্বালাতে দেখে ডাকাতের হামলার আশঙ্কা করেন তারা। এ সময় এক শিক্ষার্থী ৯৯৯-এ কল করে তাদের উদ্ধারে পুলিশের কাছে সাহায্য চান। বিষয়টি জানানো হয় করিমগঞ্জের চামড়াঘাট নৌ-পুলিশ ফাঁড়িকে।

এসআই মোহাম্মদ এনামুল হক আরো জানান, খবর পেয়ে তার নেতৃত্বে পুলিশের একটি দল প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১২টার দিকে শিক্ষার্থীদের নৌকাটির অবস্থান জানতে পারে। রাত ১টার দিকে তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ জেলা সদরে পৌঁছে দেয়া হয়।

তিনি জানান, শিক্ষার্থীরা পুলিশকে বলেছে তারা ডাকাত দলের হামলার আতঙ্কে ছিল। তবে তাদের নৌকায় কোনো হামলা হয়নি।

তবে এ বিষয়ে শিক্ষার্থীদের কেউ বিস্তারিত জানাতে রাজি হননি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডাকাতের আতঙ্ক, ৯৯৯-এ ফোন করে রক্ষা পেলেন ঢাবির ১০ শিক্ষার্থী

আপডেট সময় : ১১:৩৩:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২