ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

শিক্ষাপ্রতিষ্ঠান ২ দিন বন্ধ থাকলে শিক্ষার্থীদের ক্ষতি হবে না : দীপু মনি

  • আপডেট সময় : ০৭:১৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
  • / 193
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সপ্তাহে দুই দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে শিক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না। এতে তারা এনার্জি নিয়ে পড়ালেখা করতে পারবে।

আজ মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ২০২৩ সাল থেকে সপ্তাহে দুই দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কথা ছিল। এখন বৈশ্বিক বিদ্যুৎ ও জ্বালানি সঙ্কট চলছে। এই সময়ে আমরা যেন সাশ্রয় করতে পারি, এ কারণেই এখন থেকে এ উদ্যোগ গ্রহণ করেছি। এতে আমদের সপ্তাহে পাঁচ দিন ক্লাস হবে। পাঁচ দিনেই আমাদের যে পরিকল্পনা রয়েছে সে অনুযায়ী আমরা ক্লাস করাব। এ কারণে আমরা মনে করি না যে শিক্ষার্থীদের কোনো ক্ষতি হবে।

শিক্ষকরা অন্যান্যদের তুলনায় বছরে ৫১ দিন বেশি কাজ করেন উল্লেখ করে তিনি বলেন, শিক্ষকেরা যদি সপ্তাহে দুই দিন ছুটি পান, সেক্ষেত্রে শিক্ষকরা নিজের একটু কাজ করতে পারবেন। একটু বিশ্রাম নিয়ে বাকি পাঁচ দিন তারা আরো উদ্যোমী হবেন। অনেক বেশি এনার্জি নিয়ে কাজ করবেন বলে আমরা মনে করি।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ ৭৫’র ১৫ আগস্ট নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি। এরপর জাতির পিতা সমাধি সৌধের সামনে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করে তারা।

এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ মশিউর রহমান, গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-মামুন, সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, পাটগাতী ইউপি চেয়ারম্যান শেখ শুকুর আহম্মেদসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শিক্ষাপ্রতিষ্ঠান ২ দিন বন্ধ থাকলে শিক্ষার্থীদের ক্ষতি হবে না : দীপু মনি

আপডেট সময় : ০৭:১৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২