ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

পরমাণু সমঝোতা ইরানের চেয়ে ইউরোপের বেশি প্রয়োজন : মোহাম্মাদ মারান্দি

  • আপডেট সময় : ০৬:৫৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
  • / 173
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইরান বলেছে, পরমাণু সমঝোতা আবার কার্যকর করার বিষয়টি ইরানের চেয়ে ইউরোপের বেশি প্রয়োজন কিন্তু ভিয়েনা সংলাপে ইউরোপীয় দেশগুলোকে বলির পাঠা বানাচ্ছে যুক্তরাষ্ট্র। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাশ্চাত্যের সাথে ইরানের গত প্রায় দেড় বছরের আলোচনায় তেহরানের পক্ষে উপদেষ্টা হিসেবে কাজ করছেন মোহাম্মাদ মারান্দি। তিনি লেবাননের আল-মানার টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।

তিনি বলেন, আসন্ন শীতকাল সামনে রেখে ইউরোপীয় দেশগুলোর প্রচণ্ডভাবে জ্বালানির প্রয়োজন। কাজেই জ্বালানির ক্রমবর্ধমান চাহিদার প্রতি লক্ষ্য রেখে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চুক্তি তেহরানের চেয়ে ইউরোপীয়দেরই বেশি প্রয়োজন। মারান্দি বলেন, কাজেই চুক্তি স্বাক্ষরে যত বেশি সময় নষ্ট হবে পশ্চিমা দেশগুলো তত বেশি ক্ষতিগ্রস্ত হবে।

মারান্দির সাক্ষাৎকার বুধবার রাতে আল-মানার টিভিতে প্রচারিত হয় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা বর্তমানে একটি চূড়ান্ত চুক্তির খসড়ায় এসে আটকে গেছে। ইউরোপীয় ইউনিয়ন এ সংক্রান্ত যে খসড়া তৈরি করেছে তাতে ইরান ও যুক্তরাষ্ট্র উভয়ের পক্ষ থেকে কিছু পর্যবেক্ষণ রয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যতক্ষণ এই চুক্তিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শক্তিশালী গ্যারান্টি দেয়া না হবে ততক্ষণ তাতে সই করবে না তেহরান।

ইরানের পরমাণু আলোচক দলের উপদেষ্টা আল-মানারকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ইউরোপের জ্বালানি চাহিদার কথা মাথায় রেখে যুক্তরাষ্ট্র তার অন্যায় দাবি ইরানের পাশাপাশি ইউরোপের ওপরও চাপিয়ে দিতে চায়।

মারান্দি বলেন, আলোচনায় ইউরোপীয় দেশগুলোর দুর্বল অবস্থান দেখে একটি বিষয় স্পষ্ট হয়েছে যে এসব দেশ যুক্তরাষ্ট্রের মুখের ওপর কোনো কথা বলতে পারে না। পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত হলে ইউরোপের পক্ষ থেকে দেয়া কোনো গ্যারান্টিতে আস্থা রাখবে না ইরান। কারণ, যুক্তরাষ্ট্র চুক্তিটি বাতিল করে দিলে ইউরোপীয়দের করার কিছু থাকবে না।

সূত্র : পার্সটুডে

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পরমাণু সমঝোতা ইরানের চেয়ে ইউরোপের বেশি প্রয়োজন : মোহাম্মাদ মারান্দি

আপডেট সময় : ০৬:৫৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২