ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

ভোলার মনপুরায় লোকালয়ে ধরা পড়ছে মায়াবী হরিণ

  • আপডেট সময় : ০৫:৩৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০১৭
  • / 205
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা প্রতিনিধি

ভোলার মনপুরা উপজেলার হাজির হাট ইউনিয়নের বাধের হাট ব্র্যাক অফিস সংলগ্ন ডোবার ভিতর থেকে লোকালয়ে ছুটে আসা মায়াবী হরিণ ধরা পরেছে।

বুধবার(৮ফেব্রুয়ারী) সকাল ৮টায় স্থানীয় লোকজন হরিণটি উদ্ধার করেছে। পরে বনবিভাগের লোকজনকে খবর দিলে বনপ্রহরীরা ঘটনাস্থল এসে আটক হরিণটি উদ্ধার করে জংলারখাল সংলগ্ন  জামসেদ চরে ছেড়ে দেয়। হরিণটি উদ্ধার করার সময় বনপ্রহরী মো.মিলন হরিণটি ধরতে গিয়ে আহত হয়। তাকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রায় প্রতিনিয়ত লোকালয়ে ছুটে আসছে মায়াবী হরিণ। পাশ্ববর্তী কেওড়া বাগান থেকে লোকালয়ে হরিণ ধরা পরার খবর পাওয়া যায়। বনবিভাগের কর্তৃপক্ষের তদারকির অভাবে এসব লোকালয়ে ছুটে আসা হরিণ এক শ্রেণীর প্রভাবশালী চক্র নিধন করছে।

হরিণ লোকালয়ে ছুটে আসার ব্যাপারে রেঞ্জকর্মরকতা বাবু সুকুমারশীল বলেন, বনে হরিণের জন্য কোন মিঠা পানির ব্যবস্থা নেই। গরম আবহাওয়ার কারণে লোকালয়ে হরিণ ছুটে আসছে। আমাদের বন প্রহরীরা তদারকির কারনে হরিণ ধরা পরার খবর আসলে দ্রুত ঘটনাস্থল গিয়ে হরিণ উদ্ধার করে বনে ছেড়ে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভোলার মনপুরায় লোকালয়ে ধরা পড়ছে মায়াবী হরিণ

আপডেট সময় : ০৫:৩৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০১৭